Monday, April 6, 2026

নিয়োগ মামলায় ধৃত অয়ন শীলকে জামিন দিল কলকাতা হাই কোর্ট

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া অয়ন শীলকে জামিন দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই জামিন মামলা চলছিল। সোমবার বিচারপতি অয়নের জামিন মঞ্জুর করেন। ইডি এই মামলাটি করেছিল।তবে জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না তার।২০ মার্চ ২০২৩ এ নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করে ইডি। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছেন বিচারপতি। তবে অয়ন শীলকে পাসপোর্ট জমা রাখতে হবে। মোবাইল নম্বর বদল করা যাবে না। তদন্তে সহযোগিতা করতে হবে।সেই শর্তেই পুর নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেন অয়ন।

অয়নের চুঁচুড়ার জগুদাস পাড়ার বাড়ি, ফ্ল্যাট এবং অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছিল, তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। তার মধ্যে চাকরিপ্রার্থীদের নামের তালিকা সম্বলিত কয়েকটি তালিকাও ছিল। ইডি সূত্রের দাবি, প্রায় শতাধিক উত্তরপত্রের (ওএমআর শিট) প্রতিলিপিও উদ্ধার হয়েছে। ছিল সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু নথিও।

শুধু ইডি নয়, পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্তেও প্রকাশ্যে এসেছিল অয়নের নাম। এই মামলায় সিবিআইয়ের দেওয়া চার্জশিটেও অয়নের নাম ছিল। ওই চার্জশিটে দাবি করা হয়েছিল, অয়নের দুই এজেন্টের মাধ্যমে বেশ কয়েক জন চাকরি পেয়েছিলেন।

প্রসঙ্গত, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ প্রোমোটার ছিলেন অয়ন।প্রাথমিক নিয়োগ মামলায় তাকে গ্রেফতার করেছিল সিবিআই। তদন্তকারী সংস্থার অভিযোগ, অয়ন আট এজেন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের থেকে ১ কোটি ৬৭ লক্ষ টাকা তুলেছিলেন। সেই টাকা গিয়েছিল সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে। অয়ন শীল ইমেলের মাধ্যমে সন্তুকে সেই তালিকা পাঠাতেন। সেই তালিকা পৌঁছত কুন্তলের কাছে।বর্তমানে সেই মামলা সিবিআই বিশেষ আদালতে বিচারাধীন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...