Wednesday, June 24, 2026

আজ মন্ত্রিসভার বৈঠক, বিধানসভায় একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ছয় বিধায়কের শপথ গ্রহণের পরই আজ সোমবার বিধানসভায় (assembly) মন্ত্রিসভার বৈঠক (cabinet meeting) করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধায়কদেরও প্রয়োজনীয় বার্তা দেবেন। সেই সঙ্গে এদিন বিধানসভায় ওয়াকফ (waqf) নিয়েও আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এছাড়া সব গ্রামে জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত করতে জেলা শাসকদের সঙ্গেও ভার্চুয়ালি বৈঠক করতে পারেন তিনি।

এদিন বিধানসভায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ছয় বিধায়কের শপথ গ্রহণে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হতে পারে তাঁর। তারপরই মন্ত্রিসভার বৈঠক থেকে শুরু করে বিধায়ক ও জেলাশাসকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ নিয়েও বিধানসভায় হবে দীর্ঘ আলোচনা।ওয়াকফ সংশোধনী বিলে ২৬ নম্বর ধারায় প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার ও ১৪ নম্বর ধারায় সাম্যের অধিকার লঙ্ঘিত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই কারণেই সংশোধনী বিলটির কঠোর প্রতিবাদ করা হচ্ছে। এই বিল নিয়ে এসে রাজ্য বিধানসভাকেও অপমান করা হয়েছে বলে তাঁর অভিযোগ। আগেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় বুলডোজার নীতি চলবে না। পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধান সভা রুল ১৬৯-এর অধীনে স্পিকারের কাছে নোটিশ দিয়েছেন। নোটিশের তিনি জানিয়েছেন, বিলটি প্রত্যাহারের জন্য কেন্দ্র সরকারকে অনুরোধ জানিয়ে রেজোলিউশনের উপর আলোচনা করা হোক। সেই মর্মেই এদিন আলোচনা হবে বিধানসভায়।

এছাড়া এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী কী সিদ্ধান্ত নেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। একই সঙ্গে বিধায়কদের তিনি বার্তা দেবেন। ভার্চুয়াল বৈঠকে জেলাশাসকদেরও উন্নয়নের দিশা দেখাবেন মুখ্যমন্ত্রী।


Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...