Friday, June 26, 2026

সিসিটিভির নজরদারিতে সোমবার থেকে জুনিয়র ডাক্তারদের পরীক্ষা, হবে লাইভ স্ট্রিমিং

Date:

Share post:

জুনিয়র ডাক্তারদের পরীক্ষার লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার হবে এবার প্রথম। সেই ব্যবস্থাই করা হয়েছে রাজ্য সরকারের তরফে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভাবে ওই সম্প্রচারের ব্যবস্থা করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রচার দেখতে পাবেন। সেই সঙ্গে প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরার নজরদারিও থাকবে। পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত ক্যামেরাবন্দি হবে। সেই ফুটেজ এক বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন কর্তৃপক্ষ।

আজ ২ ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে ডাক্তারি স্নাতকোত্তরের পরীক্ষা। এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ হাজার। সেই MD, MS পরীক্ষা হবে আগাগোড়া ক্যামেরার নজরদারিতে। উত্তরপত্রে থাকবে কোড-ডিকোড পদ্ধতি। কোনও ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়েপরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এমনই একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা বিশ্ববিদ্যালয়ের তরফে।

আর জি কর আবহে রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে শিক্ষা সংক্রান্ত দুর্নীতির অভিযোগ ওঠে। কোনও কোনও ‘অযোগ্য’ ব্যক্তি স্রেফ প্রভাবশালীদের সঙ্গে যোগসাজশ রাখায় পরীক্ষায় পাশ করে ‘ডাক্তার’ সার্টিফিকেট পেয়ে যায়, এই অভিযোগে সরব হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম। মুখ্যমন্ত্রীর কাছেও ফোরামের তরফে এসব অভিযোগ তুলে ধরেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররা। এর পরই ডাক্তারি পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যার জেরে নতুন SOP তৈরি হয়েছে। ঠিক হয়েছে, MBBS পরীক্ষার সময় সিসিটিভি ছাড়াও মেডিক্যাল কলেজগুলির প্রিন্সিপালদের নজরদারি থাকবে। উত্তরপত্রে নাম নয়, বারকোড থাকবে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...