Friday, June 26, 2026

আজ বিধানসভায় সদ্যনির্বাচিত ৬ তৃণমূল বিধায়কের শপথগ্রহণ 

Date:

Share post:

রাজ্যের ছয় বিধানসভার উপনির্বাচনে (Assembly by election) তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হওয়ার পর আজ শপথগ্রহণ পর্ব (Oath talking ceremony) অনুষ্ঠিত হতে চলেছে। নৈহাটি, হাড়োয়া, মাদারিহাট, সিতাই, তালডাংরা ও মেদিনীপুরের জয়ী প্রার্থীদের বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করানোর জন্য বিধানসভায় রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Aanand Bose) উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। একই অনুষ্ঠানে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ে নবান্ন-রাজভবন সংঘাতের পর রাজ্যের দুই সাংবিধানিক প্রধানকে মুখোমুখি কথা বলতে দেখা যাবে কি, নজর থাকছে সেই খবরে।

নিজের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর থেকেই রাজ্যপাল বোস নানাভাবে রাজ্যকে আইনি প্যাঁচে ফেলতে চেয়েছিলেন। কিন্তু সেটা না হওয়ায় আপাতত কিছুটা নরম মনোভাব নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করছেন তিনি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এর আগে উপনির্বাচনে জয়ী বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেনকে শপথের জন্য রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল। কিন্তু তাঁরা বিধানসভায় শপথ অনুষ্ঠানের দাবি জানিয়ে ধর্নাতেও বসেছিলেন। শেষমেষ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)তাঁদের শপথবাক্য পাঠ করান। এবারে অবশ্য রাজ্যপাল নিজেই বিধায়কদের শপথ অনুষ্ঠানে বিধানসভায় যেতে ইচ্ছাপ্রকাশ করেছেন বলে রাজভবন সূত্রে জানা গেছে। যদিও এই অনুষ্ঠানে বিরোধী দলের অংশগ্রহণের সম্ভাবনা কম।


Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...