Saturday, April 4, 2026

বিরোধীদের চাপের কাছে নতিস্বীকার, ডিসেম্বরেই সংসদে সংবিধান নিয়ে আলোচনা

Date:

Share post:

সংসদের দুই কক্ষে বিরোধীদের সাংসদ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ার সুফল এবার পেতে চলেছেন দেশের মানুষ। বিরোধীদের চাপের কাছে নতিস্বাকীর করে অবশেষে সংসদের (Parliament) দুই কক্ষেই সংবিধান নিয়ে আলোচনার দাবি মেনে নিল কেন্দ্রের শাসকদল। যে বিজেপি সংবিধানের প্রস্তাবনা বদলে দেওয়ার পক্ষে সওয়াল করেছিল, এবার সেই কেন্দ্রের সরকারই সংসদে সংবিধান (Constitution of India) নিয়ে আলোচনার দাবি মানতে বাধ্য হল কেন্দ্রের স্বৈরাচারী সরকার।

লোকসভা (Loksabha) ও রাজ্যসভায় (Rajyasabha) শীতকালীন অধিবেশন (winter session) শুরু হওয়ার পর থেকেই বারবার মুলতুবি হয়েছে অধিবেশন। বিরোধীরা আদানি ইস্যু থেকে মনিপুর ইস্যুতে আলোচনা ও কেন্দ্রের পদক্ষেপ দাবি করলেই মুলতুবি করে দেওয়া হয়েছে সংসদের দুই কক্ষ। বিরোধীদের পক্ষ থেকে বারবার ওয়াক আউটের (walk out) সিদ্ধান্ত নেওয়া হলেও তৃণমূল সংসদের এই অচলাবস্থাকে সমর্থন জানায়নি। রাজ্যের শাসকদলের দাবি, উন্নয়নের পথ বন্ধ করে কোনও আন্দোলন বা দাবি আদায় জনস্বার্থ বিরোধী। তা সত্ত্বেও সোমবারও বিরোধীদের সংবিধান নিয়ে আলোচনার দাবিতে ফের মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভা।

এরপরই দুই কক্ষের সব দলনেতাদের নিয়ে বৈঠক ডাকেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Speaker Om Birla)। সেখানেই সিদ্ধান্ত হয় লোকসভা ও রাজ্যসভায় আলাদা আলাদা দিনে সংবিধান নিয়ে বিশেষ আলোচনা হবে। লোকসভায় (Loksabha) ১৩ ও ১৪ ডিসেম্বর ও রাজ্যসভায় (Rajyasabha) ১৬ ও ১৭ ডিসেম্বর বিশেষ আলোচনা হবে। এই বৈঠকে বিরোধী সবদলের দলনেতাদের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদল, সুপ্রিয়া সুলে প্রমুখ উপস্থিত ছিলেন।

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...