Wednesday, June 24, 2026

বরাদ্দ বঞ্চনা নিয়ে বিধানসভা থেকে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

বিধানসভা অধিবেশন (Assembly Session) থেকে বঞ্চনা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, দিনের পর দিন বাংলাকে বঞ্চনা করে চলেছে কেন্দ্র সরকার (Government of India)। ১৪ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। জিএসটি বাবদ রাজ্যের প্রাপ্য টাকাও বাংলাকে দেওয়া হচ্ছে না। এখানেই শেষ নয়। চালের ভর্তুকির টাকাও বকেয়া রয়েছে বলে বিধানসভায় জানান বাংলার মুখ্যমন্ত্রী(CM)।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক খাতে বাংলাতে বঞ্চনা করে চলেছে। গত তিন বছর ধরে ১০০ দিনের কাজের টাকা বাংলায় আসেনি, নানা অজুহাতে আটকে আবাসের বরাদ্দও। বাজেটে বাংলাকে ব্রাত্য করে রাখা হয়। তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গ্রাম বাংলার উন্নতি এবং অর্থনীতিকে সচল রাখতে কোনও কসরত বাকি রাখেনি। ইউনিয়ন বাজেটে কেন্দ্রের কাছ থেকে কল্পতরুর মতো সহায়তা পেয়েছে উত্তরপ্রদেশ। আর পূর্ব ভারত সার্বিকভাবে বঞ্চিত। ২০১৯ সাল পর্যন্ত প্রবণতা ছিল বাংলাকে কোনও প্রকল্প দেওয়া হবে না। আর তারপর থেকে একদিকে যেমন উন্নয়নের অংশ পাচ্ছে না বাংলা, তেমনই আবার কেন্দ্রীয় অর্থ বরাদ্দও আটকে রাখা হচ্ছে একের পর এক প্রকল্পে। সোমবার বিধানসভায় এই বিষয় নিয়েই কেন্দ্রকে নিশানা করেন মমতা।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...