Monday, April 6, 2026

সিসি ক্যামেরার নজরদারিতে আজ থেকে শুরু ডাক্তারি পরীক্ষা

Date:

Share post:

মেডিক্যাল পরীক্ষার (Medical Exam) স্বচ্ছতা বজায় রাখতে আজ থেকে রাজ্যে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে শুরু হচ্ছে ডাক্তারি পরীক্ষা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবিকে মান্যতা দিয়ে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যার মধ্যে ডাক্তারি পরীক্ষায় বেনিয়ম আটকানোর কথাও উল্লেখ ছিল। সেই মতোই স্বাস্থ্য ভবনের নয়া গাইডলাইনে আজ সকাল ১১টা থেকে MD-MS পরীক্ষা শুরু হবে। এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ হাজার।

স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে যতক্ষণ পরীক্ষা চলবে ততক্ষণ সিসি ক্যামেরায় মনিটরিং করা হবে।কোনও ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়েপরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ। উত্তরপত্রে থাকবে কোড-ডিকোড পদ্ধতি থাকবে বলে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা বিশ্ববিদ্যালয় জানিয়েছে। নতুন SOP – এর নিয়ম অনুসারে MBBS পরীক্ষার সময় সিসিটিভি ছাড়াও মেডিক্যাল কলেজগুলির প্রিন্সিপালদের নজরদারি থাকবে। মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ব্লু টুথ হেডফোন, ইয়ারপড, আইপ্যাড নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। এমনকি সাদা অ্যাপ্রনও পরা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপত্র নিয়ে যেতে ডিজিটাল লকিং-এর ব্যবস্থাও থাকছে।

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...