Sunday, February 1, 2026

বিধানসভায় শপথ গ্রহণ ছয় নির্বাচিত বিধায়কের, উপস্থিত রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সোমবার প্রথা মেনে বিধানসভায় (Bidhansabha) শপথ নিলেন রাজ্যের ছয় নির্বাচিত তৃণমূল (TMC) বিধায়ক। দীর্ঘদিন পরে রাজ্যপালের সহযোগিতায় সুষ্ঠু পথে সম্পন্ন হল শপথ গ্রহণ প্রক্রিয়া। শপথ গ্রহণ করান রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রাজ্যপালের (Governor) জেদ-জটিলতায় গত দুটি উপনির্বাচনে শপথ গ্রহণ দেরিতে হয়েছে। একদিকে নিজের উপস্থিত হননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অন্যদিকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) শপথ গ্রহণের জন্য় বারবার আমন্ত্রণ জানানোর সত্ত্বেও রাজ্যপাল চেষ্টা করেছিলেন শপথ গ্রহণে (oath taking) বাধা দেওয়ার। তবে এবার ছয় বিধায়কের শপথে অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি। ছয় বিধায়কের শপথ নিজেই গ্রহণ করাবেন বলে বিজ্ঞপ্তি জারি করেন। সেই মতো সোমবার বিধানসভায় তাঁকে উত্তরীয় পরিয়ে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

এদিনও বিধানসভায় অরাজকতা করার চেষ্টা করেন বিজেপি বিধায়করা। শপথ গ্রহণের আগে তীব্র হট্টগোল শুরু করেন বিধানসভার ভিতরে। নির্বাচনে জনসমর্থন না পেয়ে নির্বাচনকেই দোষ দেন বিরোধী দলনেতার (LOP) নেতৃত্বে বিজেপি (BJP) বিধায়করা। তবে তাতে ছয় বিধায়কের শপথ গ্রহণে কোনও বাধা সৃষ্টি হয়নি। একে একে সিতাইয়ের বিধায়ক পদে সংগীতা রায়, মাদারিহাটের বিধায়ক পদে জয়প্রকাশ টোপ্পো, নৈহাটির বিধায়ক পদে সনৎ দে, হাড়োয়ার বিধায়ক পদে রবিউল ইসলাম, মেদিনীপুরের বিধায়ক পদে সুজয় হাজরা ও তালডাংরার বিধায়ক পদে ফাল্গুনি সিংহবাবু শপথ নেন।

spot_img

Related articles

বিতর্কে প্রলেপের চেষ্টা! বাজেটে ১০০দিনের কাজ থেকে খাদির ‘প্রকল্পে’ স্থান জাতির জনকের

দেশের সাধারণ মানুষের হাতে আর্থিক নিশ্চয়তা দিতে কংগ্রেস সরকার যে ১০০ দিনের কাজের প্রকল্প চালু করেছিল, তার অন্ত্যেষ্টি...

টনক নড়ল ফেডারেশনের, আইএফএ-র চিঠি পরই নক আউটের সূচি বদল

ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য সন্তোষ ট্রফি (Santosh Trophy) ঘিরে চরম অসন্তোষ। শনিবারই নক আউটের সূচি নিয়ে তীব্র প্রতিবাদ...

জন্মের পরই একরত্তিকে ফেলে যান মা, ডাচ মেয়র আজও অপেক্ষায় বাস্তবের কর্ণ-কুন্তী সাক্ষাতের

তিনদিনের শিশুকে নাগপুরের (Nagpur) আমবাজারি রোডের মাত্রু সেবা সঙ্ঘে ফেলে রেখে গেছিলেন জন্মদাত্রী। তারপর থেকে সেই ছোট্ট শিশু...

স্বাধীনতার দাবিতে রণক্ষেত্র বালোচিস্তান, সংঘর্ষে মৃত অন্তত ১২৫

স্বাধীনতার দাবিতে উত্তাল বালোচিস্তান (Balochistan)। বালোচ বিদ্রোহীদের দমন করতে বড়সড় সামরিক অভিযান চালিয়ে অন্তত ৯২ জনকে হত্যা করেছে...