Monday, April 6, 2026

রেফারির ভুল সিদ্ধান্ত, সং.ঘর্ষ ফুটবল মাঠে, প্রা.ণ গেল ১০০ সমর্থকের

Date:

Share post:

ফুটবল মাঠে ফের সংঘর্ষ। আর এই সংঘর্ষের জেরে প্রাণ গেল ১০০ জন সমর্থকের। ঘটনাটি ঘটেছে গিনির এনজেরেকোরে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে। জানা যাচ্ছে, রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করেই শুরু হয় ঝামেলা। যা পরে ছড়িয়ে পরে স্টেডিয়ামের বাইরেও। এই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

যেই ভিডিও ছড়িয়ে পরেছে, সেখানে দেখা যাচ্ছে, মাঠের মধ্যেই চলছে সংঘর্ষ । পরে তা মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে। মাঠে বেশ কয়েক জন সমর্থক ঢুকে পড়েন। তারপরে দু’দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তা ক্রমেই বড় হয়ে যায়। উত্তেজিত জনতা এনজেরেকোর থানায় আগুন ধরিয়ে দেয়। এছাড়াও, মাঠের মধ্যেই প্রচুর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ভিডিওতে। এই নিয়ে মাঠে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সূত্রপাত।

এই নিয়ে এক আন্তর্জাতিক সংবাদসংস্থা জানিয়েছে, সংঘর্ষে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানানো হচ্ছে না। তবে হাসপাতালের মর্গ মৃতদেহে ভরে গিয়েছে। হাসপাতালের মেঝেতে সারি সারি দেহ শোয়ানো রয়েছে। সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন, অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...