Friday, June 26, 2026

‘আগে বাংলা পাবে’, আলু নিয়ে মুনাফা লোভীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আলু উৎপাদনে বাংলা দ্বিতীয়। তা সত্ত্বেও বাংলায় আলুর দাম আকাশ ছোঁয়া। বাজারে আলুর কৃত্রিম অভাব তৈরি করে দাম বাড়ানোর জন্য মুনাফা লোভী আলু ব্যবসায়ীদের দিকেই আঙুল তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলা থেকে আলু রফতানি (potato export) বন্ধ রেখে রাজ্যের চাহিদা পূরণ ও দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার থেকে ধর্মঘটের পথে যেতে চলেছে আলু ব্যবসায়ীরা (potato traders)। তার আগে সোমবার বিধানসভা থেকে আলু ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আলুর দাম নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন ওঠে। সেখানেই মুখ্যমন্ত্রী জানান, “সবটা আমাদের হাতে নেই। যখন আলুর দাম বাড়ে আমরা মানুষকে সুফল বাংলার (Sufal Bangla) মাধ্যমে দিয়ে দিই। আলু উৎপাদনে বাংলা (Bengal) দ্বিতীয়।” এরপরেই তিনি অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্নে তোলেন, আলু উৎপাদনে বাংলা দ্বিতীয় হলেও কিছু করার নেই। সেখানে চাষীদেরও দোষ নেই।

এই প্রসঙ্গে পেঁয়াজের (onion) সংকট কাটাতে রাজ্য়ের উদ্যোগের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আগে একটাও পেঁয়াজ বাংলায় হত না। আমরা ৭৫ শতাংশ পেঁয়াজ বাংলায় উৎপাদন করছি। কিন্তু সেই পেঁয়াজটা যারা বাংলার বাইরে পাঠিয়ে দিচ্ছে। অনেক সময় রফতানি বাইরে করে দিচ্ছে।” যদিও রাজ্য সরকার কড়া নজরদারির মাধ্যমে সেই পেঁয়াজের রফতানি অসাধু উপায়ে যাতে না হয়, তা নিয়ন্ত্রণ করে রাজ্যে পেঁয়াজের চাহিদা ও দাম নিয়ন্ত্রণে রেখেছে।

আলুর ক্ষেত্রেও যে একইভাবে সাধারণ মানুষ ও কৃষকদের পাশে থাকতে চলেছে রাজ্য তা নিয়ে আশ্বাস দেন তিনি। সেই সঙ্গে সতর্ক করে দেন অসাধু ব্যবসায়ীদের। মুখ্যমন্ত্রীর কথায়, “কেন বুঝতে পারছেন না আগে ঘর সামলামো, না কারো কারো টাকা সামলাবো। আমি এটা চাই না কয়েকজন মুনাফা লুটবে। এবং তার জন্য আমার বাংলা সাফার করবে। আগে বাংলা (Bengal) পাবে, তারপরে অন্য কোথাও গেলে যাবে। এটা পরিষ্কার করে শুনে রাখুন।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...