Wednesday, April 15, 2026

বকেয়া বিদ্যুৎ বিলের ১৩৫ কোটি টাকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে চাইল ত্রিপুরা  

Date:

Share post:

বিগত কয়েকমাস ধরে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ফাটল ক্রমেই চওড়া হচ্ছে। ইতিমধ্যে আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুতের বকেয়া বিল নিয়ে বিস্তর দড়ি টানাটানি হয়েছে। আর এবার ইউনুস সরকারের থেকে বিদ্যুৎ বিলের বকেয়া টাকা চাইল ত্রিপুরা সরকার। জানা গিয়েছে, বকেয়া বিল বাবদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে ১৩৫ কোটি টাকা চাইল ত্রিপুরা সরকার।

বিদ্যুৎ সরবরাহ নিয়ে ভারতের ‘ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন’এর সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি হয়েছিল। ‘বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড’এর মাধ্যমে এই চুক্তি হয়। সেই অনুযায়ী, প্রতি ইউনিটের জন্য একটি নির্দিষ্ট অর্থ ধার্য করেছিল ত্রিপুরা সরকার। সেই অর্থের বিনিময়ে বাংলাদেশে বিদ্যুৎ পাঠায় তারা। কিন্তু ত্রিপুরা সরকার জানিয়েছে, বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিল বাবদ অনেক টাকা বকেয়া পড়ে গিয়েছে।

রবিবার ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতল নাথ জানিয়েছেন, ত্রিপুরা সরকার বিদ্যুতের বকেয়া বিল বাবদ বাংলাদেশের কাছ থেকে ১৩৫ কোটি টাকা পায়। তিনি আরও জানিয়েছেন, প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ত্রিপুরা সরকার বাংলাদেশের থেকে ৬ টাকা ৬৫ পয়সা করে নেয়।বকেয়া বিদ্যুৎ বিলের টাকা বাংলাদেশ সরকার নিয়মিতভাবে মিটিয়ে দিচ্ছে।ত্রিপুরা স্টেট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল) বিদ্যুৎ সরবরাহ করে থাকে বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ডকে (বিপিডিবি)। কিন্তু বকেয়া ১০০ কোটি ছাড়িয়ে যেতেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল টিএসইসিএল। চলতি বছরের মে মাসে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদ্যুৎমন্ত্রী বলেছেন, আমরা চেষ্টা করছি বকেয়া টাকা ফিরিয়ে আনার জন্য। বাংলাদেশ কর্তৃপক্ষকে এ ব্যাপারে চিঠিও লিখেছি। আমি ব্যক্তিগত ভাবে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি। ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন রতনলাল।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

বুকের পাটা থাকলে ৪ তারিখ বাংলায় থাকুন! শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৪ মে বাংলায় থাকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

স্পর্শকাতর জেলাগুলিতে রাজ্য পুলিশের বড় মোতায়েন, কোথায় কত? রইল তালিকা

বাংলার উপর খবদারিতে রাখার জন্য রাজ্য পুলিশের ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন (Election Commission)। তবে এবার সেই রাজ্য...

IPL:বিরাট ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের, ছিটকে গেলেন রোহিত

মুম্বই ইন্ডিয়ান্স ( Mumbai Indians) শিবিরে দুঃসংবাদ। চোটের জেরে আপাতত মাঠের বাইরে রোহিত শর্মা (Rohit Sharma)। একটি সর্ব...

শিলিগুড়ি থেকে নাগরাকাটা- জনস্রোতে জননেত্রী

উত্তরবঙ্গ সফরে গিয়ে একের পর এক কর্মসূচি করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পয়লা বৈশাখে কখনও...