Saturday, June 6, 2026

বিধায়কদের শৃঙ্খলা রক্ষার বার্তা মুখ্যমন্ত্রীর, হাজিরা নিয়েও দিলেন কড়া নির্দেশ

Date:

Share post:

জাতীয় কর্ম সমিতির বৈঠকে দলের শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।এবার পরিষদীয় বৈঠকেও বিধায়কদের (MLA) প্রতি কড়া বার্তা দিলেন। সোমবার বিধানসভায় (assembly) বিধায়কদের সঙ্গে বৈঠকে তৃণমূল (TMC) সুপ্রিমো স্পষ্ট জানালেন, এখনও আমি আছি, শেষ সিদ্ধান্ত আমিই নেব। শৃঙ্খলা না মানলেই নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা।

এদিন বিধানসভায় (Bidhansabha) ছয় বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পরিষদীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি বলেন, সকলকে শৃঙ্খলা মানতেই হবে। না মানলে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় কর্মসমিতির বৈঠকে গড়ে দেওয়া তিনটি শৃঙ্খলারক্ষা কমিটির মধ্যে একটি পরিষদীয় কমিটিও ছিল। এদিন বিধানসভার বৈঠকে সেই পরিষদীয় কমিটিকে শৃঙ্খলা রক্ষার বিষয়টি আরও একবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বৈঠকে অধিবেশনে হাজিরা নিয়ে বিধায়ক কড়া নির্দেশ দিয়ে তিনি জানান, পর পর তিনদিন বিধানসভায় সময়মতো না এলে চতুর্থদিনে সেই বিধায়ককে শোকজ করা হবে। তারপর তিনি জানিয়ে দেন, এখনও আমি আছি। শেষ সিদ্ধান্ত আমিই নেব। বিধায়কদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যে যার এলাকায় বাড়ি বাড়ি যান। জনসংযোগ বাড়ান মানুষের সঙ্গে কথা বলুন। তাঁদের অভাব-অভিযোগ শুনুন। তার সমাধান করুন। এখন থেকেই শুরু করে দিন ছাব্বিশের প্রস্তুতি। প্রশাসনিক কাজ বাকি থাকলে আমায় জানান, আমি ব্যবস্থা করে দেব। কিন্তু দলের বাইরে কিছু বলবেন না। শৃঙ্খলাভঙ্গ করলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে‌‌। সকলকে শৃঙ্খলা পরায়ণ হতে হবে।

এদিন দলনেত্রী নির্দেশ দেন, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমকে মাথায় রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে বিধায়কদের নিয়ে। এই গ্রুপে সব কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। বিধায়কদের কিছু বলার থাকলে ওই গ্রুপেই বলবেন। আমার কিছু বলার থাকলেও ওখানেই বলে দেব। এদিন তিনি আরও স্পষ্ট করে দেন, দলে সবাই সমান। আজ কেউ মন্ত্রী, কাল বিধায়ক। ওসব নিয়ে ভাববেন না। মানুষের কাছে যান। মানুষের কাজ করুন কাজ করুন। মানুষের জন্য কাজই আপনাকে উপযুক্ত সম্মান দেবে।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...