Saturday, April 4, 2026

সাতসকালে সক্রিয় ED, সল্টলেকের একাধিক আবাসনে কেন্দ্রীয় গোয়েন্দাদের অভিযান

Date:

Share post:

মঙ্গলের সকালে শহরে ফের ED গোয়েন্দাদের অতি সক্রিয়তা। এবার কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সল্টলেকের একাধিক আবাসনে চলছে তল্লাশি অভিযান। সূত্রের খবর ডাক্তারি পরীক্ষার ক্ষেত্রে অনেকেই জাল নথি ব্যবহার করেছেন এই অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমেছে ইডি। সল্টলেকের বিসি ব্লকের ৩৫ ও ৩৬ নম্বর আবাসনে তল্লাশি চলছে বলে খবর।

কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা যায়, গত এপ্রিল মাসে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় (Electronics Complex Police Station) দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। কলকাতার এক বেসরকারি মেডিক্যাল কলেজের দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তির আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।এনআরআই (NRI) কোটা-র ক্ষেত্রে জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই বিজেপি সরকারের এজেন্সি রাজনীতি চালু। সূত্রের খবর, অভিযোগের তালিকায় কলকাতার কলেজ ছাড়াও হলদিয়া, দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের নাম রয়েছে। এই সবকটি জায়গাতেই ED অভিযান চলছে।

শুধু পশ্চিমবঙ্গই নয়, সারা দেশে এই ধরনের ২৮টি বেসরকারি কলেজে অভিযান চালাচ্ছে ইডি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এনআরআই কোটা সংক্রান্ত মামলায় তদন্তে নেমেছে ইডি। তদন্তের সূত্রেই দেশব্যাপী এই তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে।অভিযোগ, ভুয়ো শংসাপত্র ব্যবহার করে টাকার বিনিময়ে যোগ্য ছাত্রদের বঞ্চিত করে এনআরআই কোটার মাধ্যমে ভর্তি করানো হচ্ছে অযোগ্যদের।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...