Saturday, April 4, 2026

ফের পিছিয়ে গেল গগনযানের যাত্রা, মহাকাশে মানুষ পাঠাতে দীর্ঘ হচ্ছে অপেক্ষা!

Date:

Share post:

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার গগনযান মিশন (Gaganyaan Mission of ISRO) পিছিয়ে গেল দু বছরের জন্য। মহাকাশে মানুষ পাঠানোর আগে কোন রকমে ঝুঁকি নিতে চান না বিজ্ঞানীরা। তাই ইসরোর (ISRO) চেয়ারম্যান এস সোমনাথ (S Somnath) জানিয়ে দিলেন, ২০২৬ সালের শেষ পর্বের আগে কোনও ভাবেই গগনযানের উৎক্ষেপণ (Gaganyaan Mission) সম্ভব নয়।

চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম এবং প্রজ্ঞানের সফল অবতরণ থেকেই আশা জাগতে শুরু করেছিল। অনেকেই ভেবেছিলেন হয়তো চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের মধ্যেই মহাকাশে নভশ্চর পাঠাবে ভারত। কিন্তু যত সময় যাচ্ছে সেই পরিকল্পনা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। ২০১৮ সালের ১৫ অগস্ট স্বাধীনতা দিবস পালন কর্মসূচিতে ‘গগনযান-২০২২’ প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু ২০২২ সালে তো হলই না এমনকি ২০২৬ সালের আগে এই মিশন সম্ভব নয় বলেই মনে করছেন গবেষকরা। এমনকি অক্টোবরে মনে করা হয়েছিল যে ২০২৬ সালের মাঝামাঝির সময় হয়তো এই প্রকল্প গতি পেতে পারে। কিন্তু এখন জানা যাচ্ছে ওই বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে হয়তো এই মিশন শুরু হবে। অভিযানে তিনজন মহাকাশচারীকে নিয়ে ভারতের নিজস্ব জিএসএলভি এম কে-থ্রি রকেট দেবে। পৃথিবীকে ঘিরে মহাকাশযানের যে ‘অরবাইটাল মডিউলটি’ পাক খাবে তাতে দু’টি অংশ থাকবে। ‘ক্রু মডিউল’-এ থাকবেন মহাকাশচারীরা যা কিনা যুক্ত থাকবে ‘সার্ভিস মডিউল’-এর সঙ্গে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে তিন দিন মহাকাশচারীরা অবস্থান করবেন। এই মিশন সফল হলে চতুর্থ দেশ হিসাবে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে মানুষ পাঠাবে ভারত। কিন্তু প্রকল্পের পদে পদে এত ঝুঁকি রয়েছে যে কোন রকমের তাড়াহুড়ো করতে চাইছে না ইসরো। বিজ্ঞানীরা মনে করছেন উদক্ষেপনের চেয়েও মহাকাশযানকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা সব থেকে বেশি চ্যালেঞ্জিং। তাই সব ধরনের সাবধানতা অবলম্বন করে মিশন ত্রুটিহীন করার জন্যই একটু বেশি সময় লেগে যাচ্ছে। তবে ISRO জানিয়েছে আগামী বছরের শুরুতেই পরীক্ষামূলকভাবে আনক্রুড মিশন শুরু হয়ে যাবে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...