Friday, June 26, 2026

১৩১ পরিবার পেল মাথার ছাদ! বন্যাদুর্গত মানুষদের জন্য ‘তিস্তাপল্লি’ উপহার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

তিস্তা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়েছিল মেজুয়া ও লালডং চুমুকডালি গ্রামের ১৩১ জন মানুষ। আশ্রয়হীন হয়ে পড়েছিলেন তাঁরা। এবার তাঁদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ডাবগ্রামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে সেই ১৩১ জন ঘরহারা মানুষকে জমির পাট্টা দিয়ে দিলেন নতুন ঠিকানা। তিনি এই নতুন বসতির নাম দিলেন ‘তিস্তাপল্লী’।

মুখ্যমন্ত্রী বলেন, “তিস্তা নদীর জলে দু’টি গ্রাম সম্পূর্ণ তলিয়ে গিয়েছিল। যাঁদের ঘরবাড়ি নেই, তাদের পাট্টা ও থাকার জায়গা দেওয়া হয়েছে। আমি এই নতুন জায়গার নাম দিলাম তিস্তাপল্লী। তিস্তা আমাদের অনেক কিছু দেয়, তাই তার নামেই এই জনপদের নাম।”

উল্লেখ্য, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ উত্তরবঙ্গের এক নিত্যদিনের সমস্যা। সেই বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, “যতটা সম্ভব হবে, যতটুকু বাজেটের মধ্য দিয়ে পারা যাবে, রাজ্য সরকার তা-ই করবে।” তিনি আরও স্মরণ করিয়ে দেন, কেন্দ্র আবাস যোজনার অর্থ বন্ধ করলেও রাজ্য একা উদ্যোগ নিয়ে বহু গৃহহীনকে ঘর করে দিয়েছে। নদীভাঙনে ঘরহারা মানুষদের জন্য এই নতুন বসতি ‘তিস্তাপল্লী’ মুখ্যমন্ত্রীর মানবিক উদ্যোগের আর এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকল।

আরও পড়ুন – আরও সহজ হল যাত্রা! উত্তরবঙ্গ থেকে দিঘা, আরও ছয়টি সরকারি ভলভো বাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...