Sunday, February 22, 2026

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অলিম্পিক্সে পদক জয়ী সিন্ধু, পাত্র কে ?

Date:

Share post:

সম্প্রতি কাটিয়েছেন ট্রফির খরা। জিতেছেন সৈয়দ মোদি ব্যাডমিন্টন ট্রফি। আর এবার সামনে এল তাঁর বিয়ের খবর। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন , তিনি অলিম্পিক্সে পদক জয়ী পিভি সিন্ধু। সূত্রের খবর, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। চলতি মাসেই নাকি জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন সিন্ধু।

জানা যাচ্ছে, আগামি ২২ ডিসেম্বর বিয়ের করতে চলেছেন সিন্ধু। তবে পাত্র কোন ক্রীড়া জগৎ-এর নয়। তিনি হলেন, বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা ভেঙ্কট দত্ত সাই। গত পাঁচ বছর ধরে পসিডেক্সের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মরত আছেন ভেঙ্কট দত্ত সাই। সূত্রের খবর, রাজস্থানের উদয়পুরে হবে বিয়ে হবে সিন্ধু-ভেঙ্কটের। এই নিয়ে সিন্ধুর বাবা পিভি রমন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বলেন, “ দুটো পরিবারই দীর্ঘ দিন একে অপরকে চেনে। তবে এক মাস আগে বিয়ের ব্যাপারে চূড়ান্ত হয়েছে। এই একটাই সময় খুঁজে বার করা গিয়েছে। কারণ জানুয়ারি থেকে সিন্ধুর সূচি খুবই কঠিন। সে কারণেই ২২ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান রাখা হয়েছে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিসেপশন হবে। তার পরেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দেবে সিন্ধু। পরের মরশুমটা খুবই গুরুত্বপূর্ণ।“

জানা যাচ্ছে, ২০ ডিসেম্বর থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে সিন্ধুর।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...