Saturday, April 4, 2026

কতটা বৃদ্ধি পেল একশৃঙ্গ গন্ডারের সংখ্যা? জানতে শীগ্রই শুরু হবে শুমারি

Date:

Share post:

একশৃঙ্গ গন্ডারের সংখ্যা কতটা বৃদ্ধি পেল? তা জানাতে জন্যই এই শুমারি হতে চলেছে। জলদাপাড়া জাতীয় উদ্যানে চার বছর আগে ২০২১-এ ওই জাতীয় উদ্যানের ২১৬.৫১ বর্গ কিলোমিটারের জঙ্গলে মোট ২৯২টি গন্ডারের অস্তিত্ব মিলেছিল। শুমারির প্রাপ্ত সংখ্যা এই জাতীয় উদ্যানকে একশৃঙ্গ গন্ডারের আদর্শ আবাসস্থল হিসেবে সুনিশ্চিত করেছে।

জাতীয় উদ্যানে গন্ডারের সংখ্যা বৃদ্ধি বনকর্তাদের মুখে হাসি ফোটালেও, এক গভীর চিন্তায়ও ফেলেছে তাদের। পুরুষ ও মাদি গন্ডারের সংখ্যা প্রায় সমান হয়ে যাওয়ায় উদ্বিগ্ন বনকর্তারা। কারণ এই একশৃঙ্গ গন্ডারদের জীবনশৈলি এমন যে, প্রতিটি পুরুষ গন্ডার পিছু তিনটি করে মাদি গন্ডার থাকা উচিত। কারণ গন্ডারের প্রজনন বা যৌনতৃষ্ণার বিষয়ে ১ : ৩ এই অনুপাতিক হারকে আদর্শ মানা হয়। কিন্তু জলদাপাড়ায় পুরুষ ও মাদি গন্ডারের মধ্যে এই অনুপাতিক হার প্রায় সমান থাকায় মাঝে মাঝেই সঙ্গী দখলের লড়াই হয়। যা প্রাণঘাতীও হয়ে দাঁড়ায় কখনও কখনও।

বনকর্তাদের আশঙ্কা যে অমূলক ছিল না, তা প্রমাণ করে গত চার বছরের সঙ্গিনী দখলের লড়াইয়ে এই জাতীয় উদ্যানে পাঁচটি পূর্ণবয়স্ক গন্ডারের মৃত্যু হয়েছে। পাশাপাশি লড়াইয়ে হার স্বীকার করে ভগ্ন হৃদয় ও জখম দেহ নিয়ে এলাকা ছেড়েছে বেশ কয়েকটি গন্ডার। তবে বনকর্তারা আশাবাদী নতুন বছরের শুমারিতে গন্ডারের সংখ্যা বৃদ্ধি পাবে জাতীয় উদ্যানে। এবং সেই সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন তাঁরা। এবারের শুমারিতে সর্বাধুনিক টেকনোলজি ব্যবহার করার কথা জানিয়েছেন বনকর্তারা। এই বিষয়ে জলদাপাড়া বনবিভাগের ডিএফও প্রবীণ কাসোয়ান জানিয়েছেন, আমরা ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে জলদাপাড়ায় গন্ডার শুমারি করার প্রস্তাব পাঠিয়েছি। সবুজ সংকেত মিলে গেলেই কাজ শুরু করা হবে।

আরও পড়ুন- নিজেদের সিদ্ধান্তে অনড় কংগ্রেস! জোটের বৈঠকে থাকছে না তৃণমূল

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...