Thursday, June 4, 2026

নিজেদের সিদ্ধান্তে অনড় কংগ্রেস! জোটের বৈঠকে থাকছে না তৃণমূল

Date:

Share post:

আদানি ইস্যুতে সংসদ অচল করার যে নীতি নিয়ে চলছে কংগ্রেস, তার সঙ্গে মোটেই একমত নয় তৃণমূল। এটা বারবারই তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কংগ্রেসকে। কিন্তু কংগ্রেস মোটেই সরে আসেনি নিজেদের সিদ্ধান্ত থেকে। সেই কারণেই নিজেদের নীতিতে অনড় তৃণমূল। তৃণমূল সাংসদরা কেউই সংসদের অধিবেশন শুরুর আগে কংগ্রেসের ডাকা প্রতিদিনের বৈঠকে উপস্থিত থাকছেন না৷

ইন্ডিয়া জোটে থাকলেও কংগ্রেসের শরিক নয় তৃণমূল কংগ্রেস৷ দেশের কোনও প্রান্তেই কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের জোট সরকার নেই৷ এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বরাবরই জানিয়ে দিয়েছে যে বাংলার সাধারণ মানুষের স্বার্থেই তাদের পাশে দাঁড়িয়ে সংসদে আম জনতার ইস্যুকেই উথ্বাপন করা হবে৷ এই নীতি নিয়েই এবারের চলতি সংসদীয় অধিবেশনে বাংলার বিপুল পরিমাণ বকেয়া টাকার ইস্যু নিয়ে সরব হবে তৃণমূল, সাফ জানানো হয়েছে দলের তরফে৷

আরও পড়ুন- সমগ্র শিক্ষা অভিযানে বরাদ্দ কমিয়েছে কেন্দ্র! অভিষেকের প্রশ্নে পর্দা ফাঁস মোদি সরকারের

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...