Friday, April 3, 2026

অ্যাডিলেডে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট, ছোঁয়ার সুযোগ রয়েছে ব্র্যাডম্যানকে

Date:

Share post:

৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। আর এই টেস্টে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। ভেঙে দিতে পারেন স্যার ডন ব্র্যাডম্যানের রেকর্ড। পারথ টেস্টে বিরাট ভেঙে ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের রেকর্ড। আর এবার কোহলির সামনে ব্র্যাডম্যান।

বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলে বিরাট। সেই শতরানের সুবাদে অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির সেটা ছিল দশম শতরান। সব ধরনের ক্রিকেট মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির এখনও পর্যন্ত ৪৩তম ম্যাচে ১০ নম্বর শতরান । আর এর সুবাদে বিরাট টপকে গিয়েছেন সচিন এবং জ্যাক হবসকে। সচিন শ্রীলঙ্কার মাটিতে ন’টি শতরান করেছিলেন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার হবসও অস্ট্রেলিয়ার মাটিতে করেছিলেন ন’টি টেস্ট। অপরদিকে বিদেশি ক্রিকেটারের সবচেয়ে বেশি শতরানের রেকর্ড রয়েছে ব্র্যাডম্যানের দখলে। ইংল্যান্ডের মাটিতে ১৯টি ম্যাচের ৩০টি ইনিংসে ১১টি শতরান করেছিলেন ব্র্যাডম্যান। গত ৭৬ বছর ধরে সেই রেকর্ড রয়েছে অক্ষত । এ বারের বর্ডার-গাভাস্কর ট্রফিতে কোহলির সেই নজির ছোঁয়ার সুযোগ রয়েছে। আর একটি শতরান করতে পারলে ছুঁয়ে ফেলবেন ব্র্যাডম্যানের সেই রেকর্ড। আর দু’টি শতরান করতে পারলে ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙে দেবেন কোহলি।

বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্টে দাপুটে জয় পায় ভারত। এবার সামনে দ্বিতীয় টেস্ট। টিম ইন্ডিয়া দলে দ্বিতীয় টেস্টে ফিরছেন রোহিত শর্মা। অপরদিকে চট সারিয়ে ফিরছেন শুভমন গিল।

আরও পড়ুন- অ্যাডিলেডে কি ফের ভারতকে ৩৬ রানে অল-আউট করার ছক অজিদের? কেরির মন্তব্য ঘিরে জোর চর্চা


Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...