Saturday, June 20, 2026

অ্যাডিলেডে কি ফের ভারতকে ৩৬ রানে অল-আউট করার ছক অজিদের? কেরির মন্তব্য ঘিরে জোর চর্চা

Date:

Share post:

৬ ডিসেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। বর্ডার-গাভাস্কর ট্রফির এই ম্যাচ হতে চলেছে দিন-রাতের। যা হবে অ্যাডিলেডে। আর অ্যাডিলেড মানেই চিন্তা। ৩৬ রানে অল-আউট হওয়ার লজ্জার নজির। যা ভারতের ক্রিকেট ইতিহাসে বিরাট লজ্জার। আর তাই এই ম্যাচে নামার আগে ভারতীয়দের মনে চিন্তা। ২০২০’র সেই দিন ফিরে আসবে না তো আবার। যদিও অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স কেরি জানান, সেই ঘটনা আর ঘটবে না।

এই নিয়ে কেরি বলেন, “ ক্রিকেটে এক দিনই এই ধরনের ঘটনা ঘটে। বার বার তা হয় না। আমরা জানি, এবার আর ভারতকে ৩৬ রানে অল আউট করা যাবে না। তাই আমরা ওই ফল নিয়ে কিছু ভাবছি না।“ এরপ্র তিনি আরও বলেন,” আমরা গোলাপি বলের টেস্টে এখনও হারিনি। তাই আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বেশি। আমরা সিরিজে ফিরতে চাই। অ্যাডিলেডেই সেটা করতে চাই। আমাদের পরিকল্পনা তৈরি। সেটা মাঠে নেমে কাজে লাগাতে হবে।“

বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্টে দাপুটে জয় পায় ভারত। এবার সামনে দ্বিতীয় টেস্ট। টিম ইন্ডিয়া দলে দ্বিতীয় টেস্টে ফিরছেন রোহিত শর্মা। অপরদিকে চট সারিয়ে ফিরছেন শুভমন গিল।

আরও পড়ুন- আরসিবির নেতৃত্বে ফিরছেন বিরাটই, জল্পনার মাঝে মুখ খুললেন কোহলির এক সতীর্থ


Related articles

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...