Saturday, April 4, 2026

অ্যাডিলেডে টেস্টের আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে সুবিধা টিম ইন্ডিয়ার

Date:

Share post:

৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। আর এই টেস্টের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে-এ কিছুটা সুবিধা পেল ভারতীয় দল। ২৮ নভেম্বর থেকে শুরু হয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ । আর প্রথম টেস্ট ম্যাচে মন্থর বোলিং-এর জন্য শাস্তি পেল নিউজিল্যান্ড-ইংল্যান্ড দল। পয়েন্ট কাটা গেল দু’দলের। আর এর সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে-এ নিজেদের জায়গা আরও পাকা করল রোহিত শর্মার দল।

নিউজিল্যান্ডের পয়েন্ট কাটা যাওয়ায় তাঁরা মোটামুটিভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল। ভারতের মূল লড়াই আপাতত দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। জানা যাচ্ছে, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড নির্দিষ্ট সময়ের মধ্যে তিন ওভার করে কম বল করেছে। আইসিসির নিয়ম অনুযায়ী দুই দলের অধিনায়ক টম লেথাম এবং বেন স্টোকসকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এবং একই সঙ্গে দু’দলের ৩ পয়েন্ট করে কেটে নেওয়া হয়েছে। ইংরেজরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই থেকে আগেই সরে গিয়েছে। কিন্তু লড়াইতে ছিল কিউইরা। তবে পয়েন্ট কাটায় তারা এবার চাপে পড়ল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। এখনও পর্যন্ত ১৫টি টেস্ট খেলার পর রোহিতদের জয় ন’টিতে এবং হার একটিতে। ভারতের পয়েন্ট ১১০। শতাংশের হিসাবে ৬১.১১। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন- অ্যাডিলেডে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট, ছোঁয়ার সুযোগ রয়েছে ব্র্যাডম্যানকে


Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...