Saturday, June 27, 2026

অনুশীলনে পায়ে ব্যান্ডেজ বিরাটের, অ্যাডিলেড টেস্টে খেলবেন কোহলি ?

Date:

Share post:

আগামি শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট । তবে তার আগে চিন্তার ভাঁজ ভারতীয় সমর্থকদের মধ্যে। কারণ মঙ্গলবার থেকে শুরু হয়েছে অ্যাডিলেড টেস্টের জন্য টিম ইন্ডিয়ার অনুশীলন। আর সেই অনুশীলনেই দেখা গেল বিরাট কোহলির পায়ে ব্যান্ডেজ। যেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এরপরই অনুরাগীদের প্রশ্ন বিরাটের কি চোট? দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন তো বিরাট? যদিও এই নিয়ে কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিন সোশ্যাল মিডিয়ায় যেই ছবি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, অনুশীলনে ব্যাটিং শেষে হঠাৎ দেখা যায়, দলের ফিজিও এসে বিরাটের হাঁটুতে ব্যান্ডেজ বাঁধছেন। তবে পরে দেখা যায়, হাঁটুতে ব্যান্ডেজ থাকলেও স্বাভাবিকভাবেই চলা ফেরা করছেন বিরাট। কোহলির কাছে কাউকে ছুটে আসতেও দেখা যায়নি। কোহলির মুখেও ব্যথা বা যন্ত্রণার চিহ্ন ছিল না। ব্যান্ডেজ বাঁধার পর তাঁর হাঁটা-চলার মধ্যে কোনও জড়তা দেখা যায়নি বিরাটের।

উল্লেখ্য বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন বিরাট। দ্বিতীয় ইনিংসে করেছেন শতরান। সেই ম্যাচে রেকর্ড গড়েছেন কোহলি। অ্যাডিলেড টেস্টেও অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট।

আরও পড়ুন- অ্যাডিলেডে টেস্টের আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে সুবিধা টিম ইন্ডিয়ার


Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...