Saturday, March 14, 2026

চলচ্চিত্রে সময়ের স্মৃতি মনে করালেন গৌতম, পাবলোর কথায় আর্জেন্টিনা-ভারতের সিনে সাদৃশ্য

Date:

Share post:

শীতের হিমেল পরশ গায়ে মেখে শহরে এল সিনে উৎসব ২০২৪। বুধবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে উদ্বোধন হয়ে গেল ৩০-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (30th kolkata international film festival)। আগামী সাতদিন ধরে শহর জুড়ে দেশ বিদেশের ১৭৫টি ছবি দেখানো হবে।।এবছর উৎসবের চেয়ারপার্সন গৌতম ঘোষ স্বাগত ভাষণে সময়ের সঙ্গে সঙ্গে সিনেমার পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতিতে কখনও কখনও মানবিকতা পিছিয়ে পড়ে। কিন্তু সিনেমার শৈল্পিক সত্তা সমাজ সভ্যতাকে বরাবর সদর্থক পথে চালিত করে। তাঁর কথায় মুহূর্তের সমষ্টিরা যখন সিনেমার নাম নিয়ে সামনে এসে দাঁড়ায় তখন সভ্যতার প্রতি তার দায়িত্ব অনেক বেড়ে যায়। এবছর চলচ্চিত্র উৎসবে বেশ কিছু ভিন্নধর্মী বাংলা সিনেমা দেখানো হবে বলেও জানান তিনি।

তিরিশতম কিফের উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা পরিচালক পাবলো জাস্টিনো সিজার। ১৯৯৪ সালে প্রথমবার কলকাতার চলচ্চিত্র উৎসবে আসার অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। পাশাপাশি রবীন্দ্রনাথ (Rabindranath Tagore) এবং ভিক্টোরিয়ার সাক্ষাতের স্মৃতিকে নিয়ে তৈরি হওয়া একটি বিশেষ সিনেমা এবছরের উৎসবে দেখানো হবে বলেও জানান তিনি। সংক্ষিপ্ত বক্তব্যে পাবলো ভারত এবং আর্জেন্টিনার সিনেমা সংস্কৃতির সাদৃশ্যের কথা উল্লেখ করেন।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...