Saturday, April 4, 2026

চলচ্চিত্র নির্মাণের আদর্শ জায়গা বাংলা: কিফের উদ্বোধনে নির্মাতাদের বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলা চলচ্চিত্রের সম্প্রসারণে বরাবর অগ্রণী ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাঙালি তথা গোটা দেশের চলচ্চিত্র শিল্পী ও নির্মাতাদের যে সম্মান দিয়ে তিনি বাংলায় আপ্য়ায়ন করেছেন তার সুখ্যাতি বাংলার অতিথিরা প্রতিবারই করেছেন। বাংলার প্রাকৃতিক সম্পদ ও প্রতিভার প্রাচুর্যের সম্ভারকে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও (30th KIFF) তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। একদিকে বিশ্বের দরবারে বাংলার জয়গান, অন্যদিকে চলচ্চিত্র নির্মাণে বঙ্গের কর্মসংস্থান নিয়ে নিজেই সওয়াল করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

বুধবার ধনধান্য প্রেক্ষাগৃহে (Dhana Dhanya Auditorium) ২০২৪ সালের কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে ছিল চাঁদের হাট। সেই হাটে বাংলার জয়গান গেয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, পাহাড়-সাগর-নদী-সহ প্রাকৃতিক সম্পদে ভরপুর বাংলা। ছবি তৈরির জন্য আদর্শ জায়গা রয়েছে বাংলায় (Bengal)। আপনারা এখানে ছবির শ্যুটিং (shooting) করুন। আপনাদের দেশের শিল্পী (artists) ও আমাদের এখানকার শিল্পীরা একসঙ্গে কাজের সুযোগ পাবেন। প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। সবরকম সহযোগিতা পাবেন। বাংলায় আসুন।

মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, সিনেমার কোনও সীমারেখা হয় না। এক্ষেত্রে তিনি উল্লেখ করেন, এই পৃথিবী একটাই দেশ। তিনি জানান, এবছর ২১টি দেশের ১৭৫টি ছবি দেখানো হবে। ফোকাস কান্ট্রি (focus country) ফ্রান্স (France)। সেখানকার ২১টি ছবি জায়গা পেয়েছে এই উৎসবে। আর্জেন্টিনা, ফ্রান্স-সহ একাধিক দেশের স্বনামধন্য পরিচালক এবং সিনেমা পার্সোনালিটিদের মুখ্যমন্ত্রীর আবেদন, চলচ্চিত্র উৎসবে ছবি দেখা ও চর্চার পাশাপাশি ঘুরে দেখুন কলকাতাও। ভাল লাগবে আমাদের এই শহর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...