Saturday, April 4, 2026

রোহিতদের অনুশীলনে ব্যাঘাত, সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ করল বিসিসিআই

Date:

Share post:

ভারতীয় দলের অনুশীলনে সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এই মুহুর্তে দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত টিম ইন্ডিয়া। আর সেই প্রস্তুতির মাঝেই ক্রিকেটারদের উস্কানি সমর্থকদের। যার জেরে শেষ পর্যন্ত অনুশীলনে সমর্থকদের নিষিদ্ধ করে দিল বিসিসিআই।

জানা যাচ্ছে, অ্যাডিলেডে ভারতের অনুশীলনের সময় প্রায় ৩ হাজার দর্শক স্টেডিয়ামে ছিলেন। অনুশীলনের সময় ভারতীয় দলের কোনও একজন ক্রিকেটারের শরীর নিয়ে কটাক্ষ করেছে সমর্থক। সেই সঙ্গে তাঁরা রোহিত শর্মা এবং ঋষভ পন্থকে ছক্কা মারার জন্য জোর করছিলেন, যা ভারতের অনুশীলনে ব্যাঘাত ঘটায়। এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, “খুব খারাপ অবস্থা। অস্ট্রেলিয়ার অনুশীলনের সময় ৭০ জনের বেশি দর্শক ছিল না। ভারতের সময় সেটাই ৩ হাজার হয়ে যায়। কেউ ভাবেনি এত দর্শক অনুশীলনে থাকবে। সমর্থকদের চাপে বিরাট কোহলি-শুভমান গিলরা রীতিমতো কঠিন পরিস্থিতিতে পড়ে গিয়েছিলেন। অন্য একজন ক্রিকেটারের শরীরের গড়ন নিয়ে টিটকিরি দেওয়া হয়েছে। এরপরই অনুশীলনে সমর্থকদের ওই ব্যবহারের পরই ভারতীয় বোর্ডের তরফে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অভিযোগ জানানো হয়।“ বিসিসিআইয়ের অনুরোধের পর ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতীয় দলের অনুশীলনে সমর্থক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

আরও পড়ুন- সংযুক্ত আরব আমিরশাহিকে ১০ উইকেটে হারিয়ে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারত


Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...