Monday, March 16, 2026

ক্রীড়াবিদদের অনন্য সম্মান বাংলায়, প্রস্তুত সরকারি চাকরির মঞ্চ

Date:

Share post:

রাজ্যের ক্রীড়াবিদদের সরকারি চাকরি দিয়ে স্বীকৃতি দেওয়ার জন্য যে উদ্যোগ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিয়েছেন তা এক কথায় নজিরবিহীন। প্রয়োজনে রাজ্যের আইনে সংশোধন করে চাকরির পথ তৈরির নির্দেশ ছিল তাঁর। সেই মতো এবার রাজ্যের পুলিশ ও প্রশাসনিক স্তরে পদক জয়ী ক্রীড়াবিদদের নিয়োগের সব প্রস্তুতি সেরে ফেলল রাজ্য সরকার। কোন পদে নিয়োগ তারও তালিকা প্রকাশিত হল।

পদক প্রাপকদের কলকাতা পুলিশে ডি এস পি (DSP) থেকে এস আই (SI), এ এস আই (ASI) এবং প্রশাসনিক সংস্কার বিভাগে সেকশন অফিসার পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগের ব্যবস্থা করা হয়েছে বলে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন। বিধানসভার বুধবার এক প্রশ্নের উত্তরে ক্রীড়া মন্ত্রী জানান অলিম্পিক (Olympics) থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদকজয়ী ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়োগ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। ইতিমধ্যে বিভিন্ন পদকজয়ী ক্রীড়াবিদদের মধ্য থেকে ৭৪ টি যোগ্য দরখাস্ত (application) জমা পড়েছে এর মধ্যে ৩৮ জনের দরখাস্ত সংবলিত ফাইল ক্রীড়া দপ্তরের (Department of Sports and Youth Affairs) সুপারিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। বাকি ৩৬ জনের দরখাস্তগুলিও প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়াবিদদের সরকারি চাকরি দিতে নতুন আইন আনার কথা ঘোষণা করেছেন। ওই আইন তৈরি হলে আগ্রহী ক্রীড়াবিদেরা সরাসরি সরকারি চাকরিতে যোগ করতে পারবেন। মুখ্যমন্ত্রী জানিয়েেছেন ‘‘জঙ্গলমহল কাপ, সৈকত কাপ, রাঙামাটি কাপ, সুন্দরবন কাপ, হিমাল তরাই-ডুয়ার্স কাপ-সহ বিভিন্ন প্রতিযোগিতা আমরা করি। যারা রানার্স আর চ্যাম্পিয়ন হয়, তাদের আমরা পুলিশে চাকরি দিই। ইতিমধ্যেই আমরা প্রায় ৪৩০০ জন খেলোয়াড়কে চাকরি দিয়েছি।’’

ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nausad Siddiqui) ভাঙ্গরের উদিয়মান ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্য অ্যাকাডেমি গঠনের কথা বললে মন্ত্রী অরুপ বিশ্বাস (Aroop Biswas) জানান সব জায়গায় একাডেমি সম্ভব নয়। তবে রাজ্য সরকার ক্রীড়াবিদদের স্বার্থে যথাযথ ব্যবস্থা করছে। তাদের থাকা,খাওয়া, প্রশিক্ষণের ব্যবস্থা করছে।

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...