Monday, April 13, 2026

ফের জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃ.ত্যু চিতার!

Date:

Share post:

শীত পড়তেই উত্তরের রাস্তায় দেখা মেলে চিতাবাঘ কিংবা হাতির। এর ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। এবার গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পূর্ণবয়স্ক চিতা বাঘের। ঘটনায় চাঞ্চল্য এলাকায়!

বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ফুলবাড়ি ঘোষপুকুর ২৭ নম্বর জাতীয় সড়কের বাকুলাইন এলাকায়। পথ চলতি একজন সবজি বিক্রেতা দেখতে পান চিতা বাঘটি রাস্তার উপরে ছটফট করছে। এরপরে খবর দেওয়া হয় ঘোষপুকুর পুলিশ ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে এসে চিতা বাঘটিকে অনেক বাঁচানোর চেষ্টা করলেও সেখানেই তার মৃত্যু হয়। খবর দেওয়া হলে বনদফতরের কর্মীরা এসে মৃত চিতাটিকে সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যায়।

এর আগেও এই এলাকায় কমলা চা বাগানের সামনে জাতীয় সড়ক পেরোতে গিয়ে গাড়ির ধাক্কায় এক পূর্ণবয়স্ক চিতা বাঘের মৃত্যু হয়েছিল। প্রতিনিয়ত গাড়ির ধাক্কায় এইভাবে চিতা বাঘের মৃত্যুর ঘটনায় চিন্তিত বনদফতর আধিকারিকরা। ঘটনাটির তদন্তে নেমেছে বন বিভাগ।

আরও পড়ুন- ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে উপচে পড়া ভিড়, পদপৃষ্ট হয়ে মৃত্যু মা ও শিশুর


Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...