Friday, June 19, 2026

‘পুষ্পা ২’র প্রিমিয়ারে উপচে পড়া ভিড়, পদপৃষ্ট হয়ে মৃত্যু মা ও শিশুর

Date:

Share post:

হায়দরাবাদে পুষ্পা ২ ছবির প্রিমিয়ারে ভিড়ের চাপে পদপৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক মহিলা। মৃত্যু হল ছোট্ট শিশুরও। ইচ্ছে ছিল প্রিয় নায়ক আল্লু অর্জুনকে একবার দেখবে। কিন্তু সেই ইচ্ছেই যে মৃত্যু ডেকে নিয়ে আসবে তা জানা ছিল না।

বৃহস্পতিবার মুক্তি পেয়েছে আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা অভিনীত ছবি পুষ্পা ২। বুধবার রাতে হায়দরাবাদে এই ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল পুলিশ। জনসমুদ্র ছিল যখন আল্লু থিয়েটারের সামনে এলেন। তাঁকে সামনে থেকে দেখতে গিয়েই ভিড়ের মধ্যে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সী মহিলার ও শিশুর।

‘পুষ্পা ২: দ্য রুল’ ছবি মুক্তির আগেই ৪০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এই ছবি বিশ্বের ৩ হাজার লোকেশোনে বাংলা, হিন্দি-সহ তেলেগু, তামিল, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পেয়েছে।

আরও পড়ুন- চন্দননগরে ডাকাতদের হাতে খুন ছ’বছরের শিশু? বাবার দাবি ঘিরে চাঞ্চল্য

Related articles

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...