Site Logo

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

EBBS Desk·
শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam Deb)। বুধবারই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে তৃণমূলের দার্জিলিং জেলা কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ করেছিলেন। সূত্রের খবর উত্তরবঙ্গে (North Bengal) যেভাবে ভরাডুবি হয়েছে ঘাসফুল শিবিরের তারপর অভিজ্ঞ বর্ষীয়ান নেতাকে আরও বেশি করে সংগঠনের কাজে লাগাতে চাইছিল শীর্ষ নেতৃত্ব। এসবের মাঝেই এদিন সকালে তাঁর মেয়র পর থেকে ইস্তফার কথা জানা গিয়েছে। আরও পড়ুন: ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

Sponsored

Sranchi In Article

বোর্ডের মেয়াদ বাকি থাকতেই গৌতম দেবের এই আচমকা পদত্যাগ কেন? জানা গিয়েছে বৃহস্পতিবার পুরনিগমের সমস্ত মেয়র পারিষদদের (MMIC) নিয়ে একটি জরুরি বৈঠক করেন তিনি। সেখানেই প্রথম নিজের পদত্যাগের ইচ্ছের কথা জানান। এরপরই পুরবোর্ডের অন্দরে মতভেদ তৈরি হয়। কিন্তু গৌতম নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নির্বাচনের পর উত্তরবঙ্গের রাজনৈতিক হাওয়া বদলে যাওয়ায় এবার মেয়র পদ থেকে সরে গেলেন তিনি। সরকার পরিবর্তন করতে তিনি সেভাবে আর সহযোগিতা পাচ্ছিলেন না বলে অভিযোগ। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর হয়তো দলের সব পদ থেকেও খুব তাড়াতাড়ি ইস্তফা দেবেন। তাহলে কি তৃণমূলের খারাপ সময়ে নেত্রীর হাত পুরোপুরি ছাড়তে চাইছেন তিনি? আগামিতে গৌতমের রাজনৈতিক ভবিষ্যত কী হয় সেদিকে আগ্রহ রাজনৈতিক মহলের।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →