Tuesday, March 17, 2026

দিল্লিতে কমেছে দূষণ, বিধিনিষেধের রাশ আলগার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

দীর্ঘ চেষ্টার পরে অবশেষে দূষণের (pollution) মাত্রা কমল রাজধানীতে। যার ফলে দিল্লিতে বিধিনিষেধ (restriction) কমানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। একবারে দুই ধাপ কমানো হল বিধিনিষেধ। তবে নজরদারি চালাতে আদালত নির্ধারিত কমিশনার এখনও নিয়োগ রাখার পক্ষেই পর্যবেক্ষণে জানায় শীর্ষ আদালত।

দিল্লির বায়ুদূষণের পরিমাণ একিউআই (AQI) লেভেলের হিসাবে ৪৫০ ছাড়ায়। ফলে বিধিনিষেধ গ্রাপ স্টেজ-ফোর (GRAP Stage-IV) লাগু করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আদালতে যে তথ্য পেশ হয় তাতে দেখা যায় গত চারদিন ধরে দূষণের মাত্রা ৩০০-র নিচে মেনেছে। বৃহস্পতিবার সকালের হিসাব তা ১৬১-তে দাঁড়িয়েছে। ফলে বিধিনিষেধ কমিয়ে গ্রাপ স্টেজ-টু (GRAP Stage-II) লাগু করার নির্দেশ দেয় আদালত।

এতদিন সব ধরনের নির্মাণকাজে নিষেধাজ্ঞা ছিল রাজধানীতে। সেই সঙ্গে বড় গাড়ি প্রবেশেও ছিল বিধিনিষেধ। এবার থেকে সেই রাশ খানিকটা আলগা হবে। বিএস ফোর ও ডিজেলের থেকে কম মানের জ্বালানি যুক্ত গাড়ি চালানো যাবে না। সেই সঙ্গে এখনও ব্যক্তিগত গাড়ির থেকে পাবলিক গাড়ির ব্যবহার উপরও জোর থাকবে।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...