Tuesday, June 23, 2026

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ভারতের তিন, নজর কাড়ছেন পূজা

Date:

Share post:

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় ভারতের তিন জন।সম্প্রতি ১০০ জনের একটি তালিকা প্রকাশ করেছে বিবিসি। সেখানে সুনিতা উইলিয়ামস, হলিউড অভিনেত্রী স্মরণ স্টোন, নোবেল পুরস্কার জয়ী নাদিয়া মুরাদ-সহ একাধিক বিশিষ্টদের সঙ্গে নাম রয়েছে ভারতের তিন মহিলার। সমাজকর্মী অরুণা রায়, কুস্তিগীর ভিনেশ ফোগাট ও সমাজকর্মী পূজা শর্মার।

ঘটনার সূত্রপাত দু বছর আগে।দিল্লির রাস্তায় ভাইকে নৃশংসভাবে খুন করেছিল আততায়ীরা।সেই দেহ সৎকারে সাহায্যে করেনি কেউই। বুকে একরাশ শোক চেপে একাই দাহ করেছিলেন ভাইকে।এর পর মাত্র ২ বছরে হাজারেরও বেশি অজ্ঞাতপরিচয় মৃতদেহ সম্মানের সঙ্গে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছেন পূজা শর্মা। ভারতীয় সেই মহিলাকেই এবার সম্মান দিল বিবিসি।

তথ্য অনুযায়ী ১৯৯৬ সালে দিল্লিতে জন্ম ২৮ বছরের পূজার। ভাইয়ের মৃত্যুর পর ২০২২ সালের ১২ মার্চ থেকে বেওয়ারিশ মরদেহ সম্মানের সঙ্গে সৎকারের কাজ শুরু করেন তিনি। ‘ব্রাইট দ্য সোল’ স্বেচ্ছাসেবী সংস্থা চালান তিনি। যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের দেহ সৎকার করা হয়। সোশাল মিডিয়াতেও ব্যাপক জনপ্রিয় তিনি।যদিও সহজে এই কাজ করতে পারেন নি তিনি। পুরোহিতদের তরফে তাকে প্রবল বাধার মুখেও পড়তে হয়। কিন্তু লড়াই থেকে পিছিয়ে আসেননি তিনি।

এই তালিকায় রয়েছেন সমাজকর্মী অরুণা রায়। তিনি ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেনের সভাপতি। পাশাপাশি ‘মজদুর কিষান শক্তি’ নামের এক সংগঠনের প্রতিষ্ঠাতা। শ্রমিকদের পর্যাপ্ত বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। বিশ্বের ১০০ প্রভাবশালী মহিলা তালিকায় তৃতীয় ভারতীয় ভিনেশ ফোগট।প্যারিস অলিম্পিকে ৫০ কেজির কুস্তি বিভাগে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত ওজনের সমস্যায় বাদ পড়েন তিনি। ভিনেশ অলিম্পিকে কুস্তি বিভাগে ফাইনালে ওঠা প্রথম ভারতীয় মহিলা। অলিম্পিক থেকে বিদায়ের পর চলতি বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলানা আসন থেকে লড়াই করেন এবং বিধায়ক হিসেবে নির্বাচিত হন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...