Friday, April 3, 2026

স্তব্ধ ৯ ভাষার চর্চা, প্রয়াত শান্তিনিকেতনের সুনীতি পাঠক

Date:

Share post:

তিব্বতী ভাষার (Tibetian language) পণ্ডিত সুনীতি কুমার পাঠকের (Suniti Pathak) জীবনাবসান শান্তিনিকেতনে (Santiniketan)। সেই সঙ্গে শান্তিনিকেতনের রবীন্দ্র-যুগের আরেক ইতিহাসের পাতা বন্ধ হল। ১০২ বছর বয়সে বুধবার নিজের অবনপল্লীর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফেলে গেলেন শান্তিনিকেতনে সাহিত্য চর্চার ঐতিহ্য।

বিশ্বভারতীর (Visva-Bharati) তিব্বতী চর্চার জনক বলে পরিচিত অধ্যাপক সুনীতি পাঠক। তীব্বতের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে ঘুরে তিব্বতী ভাষার (Tibetian language) উপর যে দখল তৈরি করেছিলেন তিনি, তারই হাত ধরে শান্তিনিকেতনের পঠন-পাঠনের মধ্যে তার অন্তর্ভুক্তি করার প্রয়াস করেন তিনি। বলা বাহুল্য, শান্তিনিকেতনে এই ভাষা চর্চা শুরু হওয়ার পর থেকে ভারতের সঙ্গে তিব্বতের (Tibet) সুসম্পর্কের পথও খুলেছে বিশ্বভারতীর হাত ধরে। যার পথপ্রদর্শক ছিলেন সুনীতি পাঠক।

আদতে মেদিনীপুরের সন্তান সুনীতিবাবুর পঠন পাঠন কলকাতাতে হলেও তাঁর প্রকৃত বিকাশ ঘটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) সাহচর্যে। পরবর্তীকালে বিশ্বভারতীতে (Visva-Bharati) পুঁথি বিভাগে যোগদান করেন। ভারত সরকারের নির্দেশে তিনি সেনাবাহিনীতে যোগদান করে তিব্বতী ভাষা (Tibetian language) থেকে ইংরাজি অনুবাদক হিসাবেও কাজ করেন। বাংলা, হিন্দি, ইংরেজি, তিব্বতর পাশাপাশি মঙ্গোলিয়া চিনা, পালি, প্রাকৃত, সংস্কৃতের মতো নয়টি ভাষায় পাণ্ডিত্য ছিল তাঁর। বুধবার তাঁর প্রয়াণে শোক শান্তিনিকেতনের সাহিত্য মহল।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...