Monday, April 13, 2026

সলমনের শুটিং লোকেশনে বিষ্ণোই গোষ্ঠীর লোক! তাহলে কি এবার…

Date:

Share post:

কৃষ্ণসার হরিণ হত্যা কিছুতেই পিছু ছাড়ছে না বলিউডের ভাইজানের। লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর কাছ থেকে একের পর এক হুমকি মেলার পর এবার সরাসরি সলমন খানের (Salman Khan) শুটিং লোকেশনে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে দেখে সন্দেহ বাড়ছে। তাহলে কি বিষ্ণোই গোষ্ঠী সোজাসুজি সুপারস্টার পর্যন্ত পৌঁছে গেল? বিনোদনের ‘টাইগার’-এর নিরাপত্তা কতটা প্রশ্নচিহ্নের মুখে? বুধবার রাতের পর থেকেই এইসব প্রশ্ন ঘোরাফেরা করছে মায়ানগরীতে।

৪ ডিসেম্বর রাতে মুম্বইয়ের দাদর (Dadar, Mumbai) এলাকার জোন-৫-এ সলমনের সিনেমার শুটিং চলছিল। প্রযোজনা সংস্থা সূত্রে খবর তারকা নিজে সেখানে উপস্থিত ছিলেন। আচমকা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফ্লোরে ঢুকে পড়েন। সেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ করলে ওই ব্যক্তি লরেন্সের নাম করে হুমকি দেন বলে খবর। এরপরই শিবাজি পার্ক থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। বি টাউনের ‘দাবাং’ খান নিজে কোনও প্রতিক্রিয়া না দিলেও তাঁর ঘনিষ্ঠ মহল মনে করছে সলমনকে সরাসরি ভয় দেখানোর জন্যই এমন কাণ্ড ঘটানো হয়েছে।


Related articles

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...