Thursday, June 25, 2026

AI সামিটে জামা খুলে বিক্ষোভ কাণ্ডে গ্রেফতার যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি 

Date:

Share post:

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট (AI Impact Summit 2026) চলাকালীন জামা খুলে বিক্ষোভকাণ্ডে (Shirtless protest) গ্রেফতার করা হল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি (Youth Congress National President) উদয়ভানু চিবকে। মঙ্গলবার সকালেই খবর প্রকাশ্যে এসেছে। সোমবার থেকেই তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। উত্তর সন্তোষজনক না হওয়ায় মঙ্গলে গ্রেফতারি।

সোমবার দিল্লির তিলক মার্গ থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল উদয়ভানুকে। প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে মঙ্গলবার ভোরের দিকে তাঁকে গ্রেফতার করা হয়। এই নিয়ে জামা খুলে বিক্ষোভ কাণ্ডের গ্রেফতারি বেড়ে দাঁড়ালো ৮। গত শুক্রবার কৃত্রিম মেধা সম্মেলন চলাকালীন ভারত মণ্ডপমের ভিতরে প্রবেশ করে জামা খুলে বিক্ষোভ দেখান যুব কংগ্রেস কর্মীরা। মোদি বিরোধিতার পাশাপাশি ভারত-আমেরিকা বাণিজ্য-সমঝোতারও সমালোচনাও করেন তাঁরা। কৃত্রিম মেধা সম্মেলনে যেখানে বিশ্ব নেতা থেকে বিশ্ব বাণিজ্যের কর্ণধারেরা রয়েছেন সেখানে কংগ্রেসের এ যেন আচরণকে সমর্থন করেনি তৃণমূল কংগ্রেসসহ একাধিক রাজনৈতিক দলও।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...