Friday, April 3, 2026

হাঁসখালিতে পথ দুর্ঘটনায় মৃত্যু বিএসএফ জওয়ানের, তদন্তে পুলিশ

Date:

Share post:

রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় মিলল রক্তাক্ত জওয়ানের দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার হাঁসখালি (Hanskhali) থানা এলাকায়। মৃত যুবক শুভঙ্কর অধিকারী (Subhankar Adhikari) বেনালি নতুনগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। বুধবার রাতে একাই বাইক চালিয়ে ফিরছিলেন ওই জওয়ান। কৃষ্ণনগর থেকে হাঁসখালির দিকে আসার পথে রাজ্য সড়কের উপরেই দুর্ঘটনাটি ঘটে।

রাতের অন্ধকারে ফাঁকা হাইওয়েতে সেনা জওয়ানের গাড়ির দুর্ঘটনা ঘিরে বাড়ছে ধোঁয়াশা। কোনও গাড়ি বাইকটিতে ধাক্কা মেরেছে নাকি নিজেই কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন শুভঙ্কর তা এখনও জানা যায়নি। মৃতের পকেট থেকে বিএসএফের (BSF ) আইডেন্টিটি কার্ড পাওয়া গেছে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণনগর থানার পুলিশ। দ্রুত শুভঙ্করের দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তদন্তে কৃষ্ণনগর থানার পুলিশ (Krishnanagar Police)।

Related articles

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...