Saturday, April 4, 2026

KIFF: মমতাময়ী মুখ্যমন্ত্রীর হাতে দেব- রুক্মিণীর উত্তরীয় বদলে উচ্ছ্বসিত নেটপাড়া!

Date:

Share post:

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে (Kolkata International Film Festival) দেব-ভক্তদের স্বপ্নপূরণ। বান্ধবী রুক্মিণীর (Rukmini Moitra) হাতের উত্তরীয় উঠল সাংসদ অভিনেতার গলায়। সৌজন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)স্নেহের পরশ। ৩০-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (30th KIFF) উদ্বোধনী মঞ্চে সঞ্জালিকা জুন মালিয়া টলিউডের ‘বিনোদিনী’কে অনুরোধ করেন ‘বাংলার দিদি’কে বরণ করে নেওয়ার জন্য। উত্তরীয় হাতে রুক্মিণী (Rukmini Moitra) মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতেই মুখ্যমন্ত্রী (CM) সেই উত্তরীয় নিজের হাতে পরিয়ে দেন অভিনেতা দেবকে (Dev)। ঝলমলে হাসি নায়িকার মুখে। খুশি নেটপাড়া। নিন্দুকের মুখে কুলুপ, সকলেই বলছেন এটাই মমতা ম্যাজিক।

এ বছরের সিনে উৎসব (KIFF) চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। শুরুর দিন থেকেই রঙিন মেজাজে টলিউডের ‘অভিভাবক’ রূপে ধরা দেন মুখ্যমন্ত্রী। বাংলা ছবির তারকা, কলাকুশলীদের উৎসাহ জোগানোর পাশাপাশি বিশ্ব সিনেমার মানচিত্রে টলিউডের প্রতিভাদের তুলে ধরার কথাও শোনা গেছে তাঁর মুখে। কখনও শত ব্যস্ততার মাঝে প্রবীণ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কে নিজে হাতে জল দিলেন, আবার কখনও তপন সিনহা , উত্তম কুমারকে নিয়ে স্মৃতিচারণায় ডুব দিলেন।

তবে নিঃসন্দেহে তাঁর হাত দিয়ে দেব ও রুক্মিণীর (Dev-Rukmini) উত্তরীয় বদল নিঃসন্দেহে এ বছরের চলচ্চিত্র উৎসবের অন্যতম মিষ্টি মুহূর্ত। সমাজমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ টলিউডের ‘প্রধান’ অভিনেতার ফ্যানেদের।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...