Friday, April 3, 2026

উত্তর-পশ্চিমের হাওয়ায় পারদ পতন দক্ষিণবঙ্গে, তাপমাত্রা কমছে পশ্চিমের জেলায় 

Date:

Share post:

কাঙ্খিত শীত (Winter) কি এই উইকেন্ডেই? গত ৪৮ ঘণ্টায় পারদ পতনের ট্রেন্ড দেখে রীতিমতো খুশি আমজনতা। উত্তর পশ্চিমের হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গে কমছে তাপমাত্রা (South Bengal Temperature) । যদিও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা অনেকটাই কম। শুক্রবারের পর কলকাতা তাপমাত্রা ১৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারার আশা। যদিও বাঁকুড়া এবং পুরুলিয়াতে ইতিমধ্যেই চোদ্দোর ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করছে। কিন্তু বাকি জেলাগুলিতে জাঁকিয়ে শীত কবে? উত্তর দিলেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (Somnath Dutta)। তিনি জানান, আজ থেকে রাজ্যে হাওয়া বদলের পূর্বাভাস রয়েছে ঠিকই কিন্তু বড় পারদ পতনের আশা নেই।

মৌসম ভবন (IMD) বলছে, মেঘমুক্ত ঝলমলে আকাশে শীতের আমেজ থাকলেও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অন্যান্য বছরের তুলনায় এবার পারদ পতনের পরিমাণও অনেকটা কম হতে চলেছে। সর্বনিম্ন গড় তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে সামান্য উপরেই থাকবে।বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ডিগ্রি এবং ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলায় ঠান্ডা বাড়বে।


Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...