Thursday, June 25, 2026

দাপুটে ব্যাটিং বৈভবের, লঙ্কানদের হারিয়ে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত

Date:

Share post:

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত। এদিন সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে টিম ইন্ডিয়া। সেমিফাইনালে ব্যাট হাতে দাপট বৈভব সূর্যবংশীর । ৬৭ রান করলেন তিনি। ৮ ডিসেম্বর ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ১৭৩ রান করে লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে দাপট দেখান লাকভিন আবেসিংহে। ১১০ রানে ৬৯ রান করেন তিনি। শারুজান শানমুগানাথান করেন ৭৮ বলে ৪২ রান। ভারতের হয়ে বল হাতে তিন উইকেট চেতন শর্মার। ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ২ উইকেট নেন আয়ুষ মাত্রে এবং কিরণ চোরমালে। একটি করে উইকেট নেন বাংলার পেসার যুধাজিৎ গুহ এবং হার্দিক রাজ।

জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্যে আয়ুষ মাত্রে এবং বৈভব। ৬৭ রান করেন বৈভব। আয়ুষ করেন ৩৪ রান। ২৫ রানে অপরাজিত করেন মহম্মদ আমন ।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি দ্বিতীয় টেস্ট, ব্যাটিং ব্যর্থতা ভারতের, অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৮০ রান টিম ইন্ডিয়ার


Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...