Wednesday, June 24, 2026

লেগাসি! বাম আমলের ধার শোধ করেও কটাক্ষ শোনার আক্ষেপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কেন্দ্রের সরকার বাংলার উপর বঞ্চনার যে পাহাড় চড়িয়েছে তাতে বিচলিত হননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বারাবার সেই দাবি আদায়ের চেষ্টা করলেও পূর্ববর্তী বাম আমলের দেনা শোধ নিয়ে তাঁকে কোনও অভিযোগ করতেই শোনা যায়নি। পূর্বসুরির ধার শোধকে ‘লেগাসি’ (legacy) কটাক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রীর। নিউজ এইট্টিন বাংলার সাক্ষাৎকারে পেশ করলেন পাহাড় প্রমাণ দেনার তথ্য।

রাজ্যের যে কোনও ইস্যুতে সমালোচনা করতে সিপিআইএম (CPIM) নেতারা কখনও পিছপা হন না। বাস্তবে তাঁদের ফেলে যাওয়া দেনা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ধার শোধ করতেই জীবন চলে যাচ্ছে। আমার পূর্ববর্তী বাম বন্ধুদের ফেলে যাওয়া ধার রয়েছে। সেই সঙ্গে তাঁর আক্ষেপ, ধারও শোধ করছি গালাগালিও খাচ্ছি। সবটাই ভাগ্য।

তবে বামেদের রেখে যাওয়া ধার কত? একেবারে সঠিক সংখ্যা না বললেও শোধ করার পরিমাণ জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ধারের একটা নিয়ম আছে, যতক্ষণ আপনি ধার (loan) পুরো শোধ না করছেন সুদ (interest) বাড়তেই থাকে। আমরা ছয় লক্ষ কোটি টাকার উপর ধার শোধ করেছে। এ বছরই ৭৬ হাজার কোটি টাকা ঋণ বাবদ দিয়েছি। এরপরই তার কটাক্ষ, লেগাসি (legacy) ফেস করছি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...