Friday, April 3, 2026

মেরামতির কাজের জন্য বন্ধ থাকছে টালা ট্যাঙ্ক! কোন কোন অঞ্চলে মিলবে না জল?

Date:

Share post:

মেরামত করা হবে টালা ট্যাঙ্ক! তার জন্য বিঘ্ন ঘটতে চলেছে শহরের জল সরবরাহে। কোন কোন অঞ্চলে জল পাওয়া যাবে না বলেও জানিয়ে দেওয়া হল পুরসভার তরফে।

শুক্রবার কলকাতা পুরসভার দফতরে দীর্ঘক্ষণ বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। ওই বৈঠকেই বলা হয়, আগামী ১৪ তারিখ সকালে টালা ট্যাঙ্কের মেরামতি করার জন্য এক বেলা জল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরসংস্থা। এর ফলে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় জলের সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মেয়র জানান, ‘১৫ তারিখ সন্ধ্যাবেলা জল বন্ধ থাকবে। ফলে উত্তর কলকাতা, উত্তর মধ্য কলকাতা এবং সল্টলেকের বেশ কয়েকটি অঞ্চলে ব্যাহত হবে জল পরিষেবা।

আরও পড়ুন- যতদিন বাঁচব কাজ করে যাব: দৃপ্ত বার্তা মুখ্যমন্ত্রীর

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...