Monday, April 13, 2026

দেশজুড়ে ধর্ষণ-বিরোধী বিল লাগু পরের ধাপ: জয়নগর রায়ের পরে দাবি অভিষেকের

Date:

Share post:

যৌন নিগ্রহ সংক্রান্ত জঘন্য় অপরাধ বন্ধে দ্রুত ও কঠিন সাজাই একমাত্র পথ। জয়নগরের নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় যেভাবে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে অপরাধীকে ফাঁসির দোরগোড়ায় নিয়ে যাওয়া সম্ভব হয়েছে তা আরও একবার প্রমাণ করেছে রাজ্য সরকারের আনা অপরাজিতা বিলের (Aparajita Bill) গুরুত্ব কতটা। এই বিলকে গোটা দেশের জন্য লাগু করার জন্য সওয়াল তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

রাজ্য পুলিশ (West Bengal Police) অনেক ক্ষেত্রেই সম্প্রতি যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগে দ্রুত বিচার দেওয়ার পথ প্রশস্ত করেছে। জয়নগরের তদন্ত তার আরও একটি উদাহরণ হয়ে থাকল। শুক্রবার বারুইপুর পকসো আদালতের (POCSO Court, Baruipur) রায়ের পরে অভিষেকের দাবি, “যৌন নিগ্রহের মতো অপরাধে বিচার দিতে হবে দ্রুত ও চরম! জয়নগরের নাবালিকার ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনায় আজ বারুইপুরের পকসো আদালত মৃত্যুদণ্ডের সাজ শুনিয়েছে, যা দেওয়া হয়েছে অভূতপূর্ব (unprecedented) ৬২ দিনের মধ্যে।”

এই মামলায় পুলিশের ভূমিকার প্রশংসা করে অভিষেক নিজের সোশ্যাল মিডিয়া (social media) হ্যান্ডেলে লেখেন, “আমি অভিনন্দন জানাই রাজ্য পুলিশ বিশেষত পুলিশ সুপার পলাশ ঢালির নেতৃত্বে গঠিত সিটের (SIT) যাঁদের অসামান্য কৃতিত্বে রেকর্ড ২৫ দিনের মধ্যে চার্জশিট দাখিল করা সম্ভব হয়েছে।”

এই মামলায় ফের দেশজুড়ে অপরাজিতা বিলের মতো বিল আনার পক্ষে সওয়াল করে অভিষেকের দাবি, “পরবর্তী বড় পদক্ষেপ হবে দেশ জুড়ে (nationwide) অপরাজিতা ধর্ষণ-বিরোধী বিল (Aparajita anti-rape bill) আনা কারণ একমাত্র বলিষ্ঠ আইনি ব্যবস্থাই এই ধরনের নৃশংস অপরাধের ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তুলতে পারে।”

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...