Tuesday, June 23, 2026

মায়ের ভুল! মর্মান্তিক মৃত্যু তিন ব্যাঘ্রশাবকের

Date:

Share post:

মর্মান্তিক ‘দুর্ঘটনা’ বেঙ্গল সাফারিতে। মায়ের ভুলে মৃত্যু সন্তানের। অসাবধানতাবশত বাঘিনীর কামড়ে মৃত্যু হল রয়্যাল বেঙ্গল টাইগারের (royal bengal tiger) ৩ শাবকের। সদ্যজাত ৩ শাবকের মৃত্যুতে শোকের ছায়া শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park)।

গত সপ্তাহেই তিনটি শাবকের জন্ম দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার রিকা (Rika)। রিকা নামটি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা গিয়েছে, সন্তান প্রসবের পর রিকা ও তার ৩ শাবককে নাইট শেল্টারে (night shelter) রাখা হয়েছিল। কিন্তু দু’দিনের মাথায় এই ঘটনা ঘটে। শাবকদের ঘাড়ে কামড় দিয়ে অন্য জায়গায় সরানোর সময় অসাবধানতায় শাবকদের শ্বাসনালী ফুটো হয়ে গিয়েছে। আর সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়েছে তাদের।

তিনটি রয়্যাল বেঙ্গল শাবকের মৃত্যু পার্ক কর্তৃপক্ষর কাছে উদ্বেগের। তবে বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park) মায়ের ভুলে শাবকের মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে। ২০২৩ সালেও সাদা বাঘ কিকার অসাবধানতায় মৃত্যু হয়েছিল দুই শাবকের।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...