Monday, March 16, 2026

বাংলায় থেকে বাংলা গানের বিরোধিতা নয়, অনুষ্ঠানমঞ্চ থেকেই শ্রোতাকে কড়া জবাব ইমনের

Date:

Share post:

বাংলায় থেকে রোজগার করে জীবন অতিবাহিত করবেন অথচ বাংলা গানের (Bengali Song) বিরোধিতা চালিয়ে যাবেন সেটা বরদাস্ত করা হবে না। রাজারহাটের এক অনুষ্ঠান মঞ্চ থেকে সরাসরি শ্রোতার বিরুদ্ধে তোপ গায়িকা ইমন চক্রবর্তীর (Imon Chakraborty)। বুঝিয়ে দিলেন, সব ভাষার গান গাওয়া হবে কিন্তু বাংলা গান শুনবো না বলে যারা ভন্ডামি করেন তাঁদের কোনোভাবেই রেয়াত করা হবে না।

কী ঘটেছিল? কেন হঠাৎ চটলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা?

আসলে রাজারহাট এলাকার এক বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থার অনুষ্ঠানে গান গাইছিলেন ইমন (Imon Chakraborty)। শ্রোতা দর্শকরা বেশ উপভোগ করছিলেন। এমন সময় আচমকাই তাল কাটলো। অস্কারে মনোনীত গায়িকার কণ্ঠে বাংলা গান শুনতেই অস্বীকার করলেন জনৈক দর্শক। বললেন হিন্দি গান (Hindi Song request) গাওয়ার কথা। এতেই বেজায় চটে যান ইমন। স্বপ্রতিভ ভাবে জোরাল কণ্ঠে প্রতিবাদ করেন। তাঁকে বলতে শোনা যায়, “বাংলায় থেকে সাহসের সঙ্গে হাত তুলে তুমি বলছ, বাংলা গান শুনব না! অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বার করে দিত। এ সব করো না। এই রাজ্যের নাম বাংলা। সব ভাষার গান শোনো। কিন্তু তুমি কে হে, যে বলছ বাংলা গান শুনব না?”সেই অনুষ্ঠানের ভিডিও সমাজমাধ্যমে (Social media) বেশ ভাইরাল হয়েছে।গায়িকার দাবি, প্রত্যেক রাজ্যে নিজের ভাষাকে যথেষ্ট সম্মান করা হয়। সব ভাষার গান শোনা যেতে পারে। কিন্তু বাংলায় থেকে এখানে রোজগার করে বাংলা গানকে অপমান করা কোনভাবেই সহ্য করা হবে না। মাতৃভাষার পক্ষে জোরালো সওয়াল করায় অনেকেই ইমনের প্রশংসা করেছেন। যদিও নিন্দুকের একাংশ বলছেন, গায়িকা নিজেও তো হিন্দি গান গেয়ে থাকেন তাই কেউ যদি তাঁকে অনুরোধ করেন তাদের দোষ কোথায়? ইমন বলছেন, অনুষ্ঠানে বাঙালি অবাঙালি দু’ধরনের দর্শক শ্রোতা থাকবেন এটা তিনিও জানেন। অস্কার মনোনীত গায়িকার কথায়, “আমরা যে শুধুই বাংলা গান গাই, তা কিন্তু নয়। আমি একজন সঙ্গীতশিল্পী। আমি সব ভাষার গান গাইব। কিন্তু আমার ভাষাকে অসম্মান করা হলে, তা মেনে নিতে পারব না।”


spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...