Saturday, April 4, 2026

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে নতুন দল বাংলায়! জল্পনা উসকে দিলেন সেলিম

Date:

Share post:

সিপিএম (CPM) শূন্যে নেমেছে, কংগ্রেস (Congress) ধুয়ে মুছে সাফ। বাংলায় বিকল্প বিরোধী হয়ে উঠতে পারেনি বিজেপিও (BJP)। এই পরিস্থিতিতে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim) রাজ্যে নতুন দলের জল্পনা উসকে দিলেন। একই সঙ্গে স্পষ্ট করে দিলেন বিরোধীদের দৈন্যদশাও। সেলিমের সেই দাবির পাল্টা কটাক্ষ ছুড়ে দিল তৃণমূলও (TMC)। ২০২৬-এর বিধানসভা নির্বাচন (assembly election 2026) যত এগিয়ে আসছে, ততই নিত্য নতুন জল্পনা তৈরি হচ্ছে রাজ্য রাজনীতিতে। রাজনৈতিক মহল জল তৈরি হয়েছে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বাংলায় নতুন রাজনৈতিক দল তৈরি নিয়ে। সেই জল্পনা উসকে দিয়েছে সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিমের সাম্প্রতিক একটি মন্তব্য। সেলিম (Mohammed Selim) দাবি করেছেন, রাজ্যের নতুন দল আসছে। আর সেই দল তৈরি হবে বিজেপি (BJP) ও তৃণমূল (TMC) ভেঙে। তৃণমূল ও বিজেপির মধ্যে থেকেই আরেকটা দক্ষিণপন্থী দল তৈরি হবে। তৃণমূল ও বিজেপিতে যাঁরা শ্বাস নিতে পারছেন না, তাঁরাই তৈরি করবেন বিকল্প দল। তিনি এমনও জানিয়েছেন, বিকল্প এই দলের নেতৃত্বে থাকবেন একজন শীর্ষস্থানীয় নেতাও। ইতিমধ্যে নির্বাচন কমিশনে নাকি আবেদনও জমা পড়েছে বলে দাবি করেছেন সিপিএম রাজ্য সম্পাদক।

তাঁর এমন ‘আজব’ দাবির পর পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, রাজ্যে সিপিএম দলটা শূন্যে নেমে গিয়েছে। আর উনি রাজ‌্য সম্পাদকের চেয়ার আঁকড়ে বসে কল্পকাহিনি রচনা করছেন। একটার পর একটা ভোটে শোচনীয় পরাজয় হচ্ছে আপনার পার্টির। তাই আগে নিজের দলকে সামলান, তারপর অন‌্য দলের জন্মের খোঁজ নেবেন।

রাজনৈতিক মহল মনে করছে, সিপিএম কৌশলে নতুন দলের তত্ত্ব বাজারে ভাসিয়ে দিচ্ছে। পরিকল্পনা করেই সিপিএম বলছে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে যে নতুন দল আসছে, তা বামপন্থী নয়, দক্ষিণপন্থী। সেখানে পরিচিত রাজনৈতিক মুখকে দেখা যেতে পারে নেতৃত্বে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...