Monday, April 13, 2026

অস্ট্রেলিয়া সফরে কি যাচ্ছেন শামি? এল বড় আপডেট

Date:

Share post:

চোট সারিয়ে মাঠে ফিরেছেন মহম্মদ শামি। ইতিমধ্যে রঞ্জিট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নজর কেড়েছেন শামি। এবার প্রশ্ন উঠছে কবে অস্ট্রেলিয়া সফরে পাঠানো হবে তাঁকে। কী সিদ্ধান্ত নিচ্ছেন জাতীয় নির্বাচকেরা? আর এই নিয়ে এল বড় আপডেট। সূত্রের খবর, শামির অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলে যোগ দেওয়া নির্ভর করছে তাঁর ফিটনেসের ওপর। ফিটনেসে পাস করলেই ভারতীয় দলের দরজা খুলে যাবে শামির কাছে।

এই নিয়ে এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘‘ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য শামি বেঙ্গালুরু গিয়েছে। আমরা এনসিএর রিপোর্টের জন্য অপেক্ষা করছি। ঘরোয়া ক্রিকেটের কয়েকটা ম্যাচ খেলেছে শামি। শামিকে দেখে আপাত ভাবে ভালই মনে হয়েছে সকলের। ওর জামাকাপড় সব তৈরি রয়েছে। আমরা এনসিএর ফিটনেস সংক্রান্ত শংসাপত্রের জন্য অপেক্ষা করছি।” জানা যাচ্ছে, দু’-এক দিনের মধ্যেই শামির ফিটনেস সংক্রান্ত রিপোর্ট হাতে পেয়ে যাবেন জাতীয় নির্বাচকেরা। এনসিএর বিশেষজ্ঞেরা ছাড়পত্র দিলে দ্রুত অস্ট্রেলিয়ায় পাঠানো হবে শামিকে। সেক্ষেত্রে তৃতীয় টেস্টে হইত মাঠে নামতে পারবেন তিনি।

জানা যাচ্ছে, রঞ্জি এবং মুস্তাক আলিতে শামি যখন খেলছিলেন, তখন তাঁর ওপর নজর রেখেছেন বিসিসিআইয়ের ক্রীড়াবিজ্ঞান বিভাগের প্রধান নিতিন প্যাটেল, এনসিএর ট্রেনার নিশান্ত বোরদোলোই এবং অন্যতম জাতীয় নির্বাচক শিবসুন্দর দাস। বাংলার হয়ে খেলা আটটি ম্যাচে শামির ফিটনেস খতিয়ে দেখেছেন তাঁরা।

আরও পড়ুন- অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় ভারত, দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান টিম ইন্ডিয়ার

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...