Site Logo

কেরালায় ভাঙল পুরসভার বাড়ির চাঙড়, মৃত ৩

EBBS Desk·
কেরালায় ভাঙল পুরসভার বাড়ির চাঙড়, মৃত ৩

কোঝিকোড় পুরসভার অন্তর্গত একটি বাড়ির চাঙড় ভেঙে পড়ে তিন জনের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। এদিনের ঘটনায় গুরুতর জখম হয়েছেন দু'জন। সোমবার বেলা ১২টা নাগাদ কোজিকোড়ের ভালিয়ানগড়ি এলাকায় একটি বাড়ি থেকে চাঙড় ভেঙে পড়ে। মৃত তিনজনই শ্রমিক বলে জানা গিয়েছে। যে বাড়ি থেকে চাঙড় ভেঙে পড়ে সেটি পুরোনো পাআসপোর্ট অফিস বলে জানা গিয়েছে। পুলিশ আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে।

Sponsored

Sranchi In Article

নিহত জব্বার, আশরাফ এবং বশির সহ অন্যান্যরা লোডিং-আনলোডিং কাজ করছিলেন। পুলিশ জানিয়েছে, বিচ রোডের পুরাতন পাসপোর্ট অফিসের এই বাড়িতে একটি ভারী কংক্রিটের চাঙড় হঠাৎ করেই ভেঙে পড়ে এবং নীচে সেই সময়ে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিকরা। দুর্ভাগ্যবশত তাঁদের উপর আছড়ে পড়ে কংক্রিটের চাঙড়। আহত শ্রমিকদের কোঝিকোড় মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনা কোঝিকোড় প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক জনরোষ সৃষ্টি করেছে। স্থানীয়রা প্রশাসনের চরম গাফিলতির অভিযোগ করেছেন। প্রাথমিক তথ্য অনুসারে, ফায়ার সার্ভিস বিভাগ আগেই সতর্ক করেছিল যে বাড়িটি নিরাপদ নয় এবং অবিলম্বে এটি ভেঙে ফেলার কথা বলা হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছে এরপরেও কেন বাড়িটি এই অবস্থায় ফেলে রাখা হয়েছিল? আরও পড়ুন: সুপ্রিম নির্দেশ মেনে মঙ্গলেই শুরু SIR-এর চূড়ান্ত নথি যাচাই

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →