Monday, April 13, 2026

বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নতুন নিম্নচাপ, বড়দিনের আগে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন

Date:

Share post:

হিমালয় পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা৷ সাইক্লোনিক সার্কুলেশন ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরের উপরে৷ সেটি সমুদ্রতল থেকে ৩.১ কিমি বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। এর আগে ঘুর্ণিঝড় ফেনজলের জেরে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে পদুচেরিতে এর ল্যান্ডফল হওয়ার কারণে বিপদ থেকে রক্ষা পেয়েছিল এ রাজ্য। তামিলনাড়ুতে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছিল ফেনজলের জন্য। এখনও চলছে তার ত্রাণকাজ।তবে এবার ফের একবার নতুন করে সাবধানবানী শোনাল হাওয়া অফিস। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর ফের তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। এটি পশ্চিম-উত্তরপূর্বদিকে ক্রমশ সরে যাবে। তবে এটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হবে আগামী কয়েকদিনের মধ্যেই। ফলে উপকূলের জেলাগুলিতে ১২ এবং ১৩ ডিসেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘুর্ণিঝড় ফেনজলের পর এই নিম্নচাপ ফের নতুন করে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে,সমুদ্র থেকে এটি বর্তমানে প্রচুর শক্তি সঞ্চয় করছে। এর ফলে তামিলনাড়ু থেকে শুরু করে তার পাশের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই এই এলাকাগুলিতে ফের জারি করা হয়েছে সতর্কতা। বিভিন্ন ফ্লাইওভারে সেই সময় যাতে কোনও গাড়ি না ওঠে তার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনের শীর্ষকর্তারা ইতিমধ্যে ঘন ঘন বৈঠক করছেন। বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও তৈরি করা হচ্ছে। সমুদ্র তীরবর্তী স্থানগুলিকে ফাঁকা করে দেওয়ার ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে।

চেন্নাই মেট্রো রেলের সময়সীমা পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি বিমানের সময়সূচিরও পরিবর্তন করা হবে। সমুদ্র উত্তাল হওয়ার ফলে মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যেই জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে নিম্নচাপের দিক পরিবর্তিত হলে তা বাংলার দিকেও আসতে পারে। সেজন্য জারি করা হয়েছে আগাম সতর্কতা। তবে এর জেরে ফের বাড়বে তাপমাত্রা। কমবে শীতের আমেজ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...