Friday, April 3, 2026

KIFF: ফিল্মোৎসবে আজ ফ্রান্সের ছবি ‘কল অফ ওয়াটার’, সন্ধ্যায় ‘পরিক্রমা’র স্পেশাল স্ক্রিনিং

Date:

Share post:

শনিতে সিনে আনন্দ ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (30th Kolkata International Film Festival) প্রাঙ্গণ জুড়ে। আজ বিকেলে নন্দন ১ (Nandan 1) প্রেক্ষাগৃহে ফোকাস কান্ট্রি ফ্রান্সের ছবি ‘কল অফ ওয়াটার’ (Call of Water) দেখানো হবে। সিনেমার শুরু হবে বিকেল চারটে, তার আধঘণ্টা আগে পাস কালেক্ট করতে পারবেন আগ্রহীরা। বাংলা ছবির ক্যাটেগরিতে এবছরের চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সেন গৌতম ঘোষের (Goutam Ghosh) নতুন ছবি ‘পরিক্রমা’র স্পেশাল স্ক্রিনিং হওয়ার কথাও রয়েছে।

শীতের আমেজ উপভোগ করা যাক বা না যাক, শহর জুড়ে সিনেমার আনন্দ বেশ অনুভব করতে পারছেন সব বয়সী বিনোদন প্রেমীরা। ৪ তারিখ থেকে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) যা চলবে আগামী ১১ তারিখ পর্যন্ত। শনিবার উৎসবের প্রথম উইকেন্ড, আর এই দিনের অন্যতম চমক রয়েছে রবীন্দ্র সদনেই। সন্ধে সাড়ে ৬টায় পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) পরিচালিত ‘এই রাত তোমার আমার’। যে সিনেমার মূল চমক অঞ্জন দত্ত (Anjan Dutta), অপর্ণা সেন (Aparna Sen) জুটি। অন্যদিকে নজরুল তীর্থে রয়েছে বাংলা প্যানোরমা ‘ভানু’। তবে সকাল থেকেও একগুচ্ছ ভাল সিনেমা দেখার সুযোগ রয়েছে। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া শ্যাম বেনেগালের মাস্টারপিস ‘মন্থন’ এগারোটা থেকে দেখা যাবে নন্দন ২ (Nandan 2) অডিটোরিয়ামে। এ ছবি সিনে পড়ুয়াদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ওই একই সময়ে রবীন্দ্রসদনে থাকছে সৌম্যদীপ ঘোষচৌধুরীর ‘নো মাস নো দিন এবং অন্তহীন’। দুপুর দেড়টায় শিশিরমঞ্চে ‘ব্লাইন্ড স্পট’ (Blind Spot) । সন্ধে সাড়ে ৬টায় ডেনমার্কের ছবি ‘দ্য গার্ল উইথ দ্য নিডল’ (The Girl with the Needle) দেখে নিতে পারেন। একই সময়ে একতারা মুক্ত মঞ্চে থাকছে সিনে আড্ডা, থাকবেন টলিউডের নামী তারকারা। মেক্সিকোর পরিচালক অ্যালেজান্দ্র গারবার (Alejandro Gerber Bicecci) নন্দন চত্বরে থাকবেন বলে জানা যাচ্ছে।


Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...