Tuesday, June 23, 2026

নতুন বছরের প্রথম মাসেই চালু কালীঘাট স্কাইওয়াক, সুখবর শোনালেন মেয়র 

Date:

Share post:

২০২৫ আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বর্ষশেষ আর বর্ষবরণের উন্মাদনা শুরু হওয়ার আগেই কলকাতা তথা রাজ্যবাসীকে সুখবর শোনালেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। জানিয়ে দিলেন, আগামী এক মাসের মধ্যেই চালু হতে চলেছে কালীঘাট স্কাইওয়াক(Kalighat Skywalk)। মহানগরীর নাগরিকদের এটাই রাজ্য সরকারের(Government of West Bengal) ইংরেজি নববর্ষের উপহার। শুক্রবার এই সংক্রান্ত কলকাতা পুরসভার বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ তথা বিধায়ক দেবাশিস কুমার (Debasish Kumar), পুর কমিশনার-সহ অন্যান্য আধিকারিক এবং হকার সংগঠনের প্রতিনিধিরা। সেখানেই গোটা বিষয়টি নিয়ে আলোচনা করেন ফিরহাদ। নতুন মার্কেটে হকারদের পুনর্বাসনের আশ্বাসও দেওয়া হয়েছে।

একান্ন পীঠের অন্যতম তথ্য কালীঘাট (Kalighat) কলকাতা কথা রাজ্যের গর্ব। মুখ্যমন্ত্রী আগেই এই সতীপীঠকে ঢেলে সাজিয়েছেন। এবার কালীঘাট স্কাইওয়াক শহরের সৌন্দর্যায়নে নতুন সংযোজন। পুর ও নগরোন্নয়ন দফতর এটি তৈরি করতে খরচ করেছে প্রায় ৮০ কোটি টাকা। প্রসঙ্গত, কালীঘাটের স্কাই ওয়াক তৈরি করার সময় ওই চত্বর হকারমুক্ত করা হয়েছিল। সেখানকার হকাররাই বর্তমানে হাজরা পার্কে (Hazra Park) রয়েছে। পুরসভা সূত্রের খবর, হকারদের তরফে আরও একমাস সময় অতিরিক্ত চাওয়া হয়েছে। আধিকারিকদের এই রিপোর্ট অনুযায়ী মেয়র জানিয়েছেন, আগামী দুমাসের মধ্যে হাজরা পার্কে যে সমস্ত হকার রয়েছে, তাদের বৈধ তালিকা তৈরি করতে হবে। কালীঘাটের নতুন মার্কেটেই তাঁদের পুনর্বাসন দেওয়া হবে।


Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...