Tuesday, June 23, 2026

হিঙ্গলগঞ্জে অগ্নিকাণ্ড, ভস্মীভূত মোবাইলের দোকান!

Date:

Share post:

উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ (Hingalganj, North 24 Parganas) ব্লকের দুলদুলি বাজারে শুক্রবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। রাতের অন্ধকারে পুড়ে ছাই এক মোবাইলের দোকান। মালিক তরুণ মন্ডল (Tarun Mondal) জানাচ্ছেন অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি চলে গেছিলেন।মধ্যরাতে আচমকা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা পৌঁছে যান দুর্ঘটনাস্থলে। প্রাথমিকভাবে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা হলেও তাতে কোনও কাজ হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মুহূর্তের মধ্যে চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় গোটা দোকান। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। হতাহতের কোনও খবর নেই, তবে ক্ষতির পরিমাণ লক্ষাধিক বলেই আশঙ্কা করছেন মোবাইল দোকানের মালিক।


Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...